30 December 2016 · বহুদিন পর ইত্যাদি দেখছি। শীতে কম্বল বিতরণ নিয়ে একটা প্রোগ্রাম ছিল এবার। তাতে দেখানো হয়েছে এক কম্বল বিক্রেতা প্যাকেজসহ কম্বল বিক্রি করেন যাতে কম্বল বিতরণের খবর গণমাধ্যমে আসা পর্যন্ত দায়িত্ব নেয়া হয়। এটাই আসলে এখনকার বাংলাদেশের চিত্র। আজ সকালে একজন ফেসবুকে নক করেছেন। কম্বল বিতরণ নিয়ে। আমি এবারের শীতে চতুর্থ কারো কাছ …
প্রাথমিক শিক্ষা সনদ অনুযায়ী উম্মে কুলসুমের বয়স ১৪ বছর। সৌদি আরবে গৃহকর্মী হিসেবে পাঠাতে হলে নূন্যতম ২৫ বছর বয়স হতে হয়। তাই পাসপোর্টে মিথ্যা তথ্য দিয়ে তার বয়স ২৫ করা হয়েছিল। দেড় বছর পরই লাশ হয়ে পরিবারের কাছে ফিরেছে মেয়েটি। গত ৯ আগস্ট সৌদি আরবের কিং ফয়সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ১২ সেপ্টেম্বর …
আমার স্কুলশিক্ষক ছিলেন প্রণয় কান্তি নাথ। দেখতে দেখতে স্যারের চলে যাওয়ার তিন বছর হয়ে গেল আজ। এই যে নিজেকে আমি মানুষ মনে করি, এই মানুষ হওয়ার পেছনে যে কয়টি প্রতিষ্ঠান এবং মানুষের অবদান আছে তাদের অন্যতম প্রণয় স্যার। স্যার ছিলেন আমাদের সময়ের এক আলোকবর্তিকা। আমাদের মানে যারা একসময় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুলের শিক্ষার্থী ছিলাম। ১৯৯০ …
5/8/20 মন্ত্রী-সংসদ সদস্য থেকে শুরু করে সব জনপ্রতিনিধি এবং সচিব থেকে শুরু করে সব সরকারি কর্মকর্তাদের একটাই পাসপোর্ট হবে বাংলাদেশের। বাংলাদেশ ছাড়া আর কোন দেশের পাসপোর্ট থাকতে পারবে না। দেশের বাইরে তাদের কোন বাড়ি এবং সম্পদ থাকবে না। তারা নিজেরা এবং তাদের সন্তানদের সবার আগে দেশের সরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন। তারা গণপরিবহনে চড়বেন। তাদের সন্তানেরা …
6/8/20 করোনার এই সময় যে মন্ত্রণালয়ের বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেই স্বাস্থ্য মন্ত্রণালয় দুটো নির্দেশনা দেখে হতাশ হলাম। এর মধ্যে একটি হলো, সরকারি-বেসরকারি হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করতে হলে স্বাস্থ্য সেবা বিভাগের সঙ্গে পরামর্শ করে তা করতে হবে। মঙ্গলবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবকে লেখা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক চিঠিতে এমনটি বলা হয়েছে। …



