গণমাধ্যমে

প্রিমিয়ার ব্যাংকের এ কী কাণ্ড!

শরিফুল হাসান চার দিন নিজেদের কাছে আটকে রাখার পর এক কর্মকর্তাকে পুলিশে দিয়েছে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। ওই কর্মকর্তাকে ব্যাংকের বনানীর প্রধান কার্যালয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ওই ব্যাংক কর্মকর্তার নাম শাহিনুর রহমান। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ব্যবস্থাপক ছিলেন। গত বুধবার তিনিসহ …

আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি

অনিয়মই নিয়োগের নিয়ম! শরিফুল হাসান বুয়েটের মাধ্যমে পরীক্ষা নিয়ে তা বাতিল করা, পত্রিকায় বিজ্ঞপ্তি ছাড়া পরীক্ষা নেওয়া, পরীক্ষা ছাড়া নিয়োগ, এক পদের জন্য পরীক্ষা নিয়ে অন্য পদে নিয়োগ, নিয়োগে মেধা তালিকা অগ্রাহ্য করা—এই হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে লোক নিয়োগের চিত্র। এই প্রক্রিয়ায় দুই বছরে সেখানে ১২০ জনের মতো কর্মকর্তা-কর্মচারী নিয়োগ হয়েছে।আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির …

বাংলাদেশ টেলিভিশন

চার যুগ পেরিয়ে শরিফুল হাসান ২৫ ডিসেম্বর চার যুগ পূর্ণ করল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। একদিন অনেক সীমাবদ্ধতার মধ্যে শুরু হয়েছিল তাদের কার্যক্রম। বিটিভির ৪৮ বছরের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবার জেনে নেওয়া যাক এই প্রতিষ্ঠানের নানা গল্পছোট্ট স্টুডিও ঘর। বেদির ওপর বসে রবীন্দ্রসংগীত গাইছেন শিল্পী জাহিদুর রহমান। গান চলাকালে নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রযোজকের নির্দেশ ক্যামেরার ক্লোজআপ করতে হবে। …

গণমাধ্যম

বিশ্বাসযোগ্যতা-সংকটে বিটিভি শরিফুল হাসান ১৯৬৪ সালের ২৫ ডিসেম্বর বিকেল। ডিআইটি ভবনের উল্টো দিকের পল্টন ময়দানে বিশাল জনসভা চলছে। পাকিস্তানের রাষ্ট্রপতি প্রার্থী ফাতেমা জিন্নাহ সভায় উপস্থিত। তিনিসহ বক্তারা সবাই আইয়ুব খানের স্বৈরশাসনের অবসানের দাবি জানিয়ে বক্তব্য দিচ্ছেন। সভা শেষে চারদিক আইয়ুববিরোধী স্লোগানে মুখরিত। পল্টনে যখন এই জনসভা চলছে, ডিআইটি ভবনে তখন চলছে ঢাকায় অবস্থিত পাকিস্তান টেলিভিশন …

দৃষ্টিপ্রতিবন্ধী স্বপনের স্বপ্নভঙ্গ

শরিফুল হাসান স্বপন একজন দৃষ্টিপ্রতিবন্ধী। শারীরিক এই প্রতিবন্ধিত্ব দমিয়ে রাখতে পারেনি তাঁকে। জীবনযুদ্ধে জেতার চেষ্টা করে অনেক দূর এগিয়েছেনও। আমলাতান্ত্রিকতা তাঁকে স্বপ্নের শেষ সিঁড়িটার গোড়ায় পা রাখতে দিল না। আদালতে লড়ে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার মতো অসম্ভবকে সম্ভব করেছিলেন শরীয়তপুরের স্বপন চৌকিদার। কিন্তু ৩৩তম বিসিএসের দুটি লিখিত পরীক্ষা দেওয়ার পর শ্রুতলেখক পরিবর্তনের …