শরিফুল হাসান প্রতিষ্ঠানটিতে জনবলের সংকট তীব্র। দীর্ঘ ১৭ বছর পর লোক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়। এরপর নিয়মমাফিক লিখিত ও মৌখিক পরীক্ষা হয়। চূড়ান্ত ফল প্রকাশের পর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশি যাচাইও শেষ হয়। কিন্তু উত্তীর্ণ ব্যক্তিরা যখন চাকরিতে যোগদানের জন্য অপেক্ষা করছিলেন, তখনই বাধে বিপত্তি। শুরু হলো নিয়োগের প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা। বাংলাদেশ মহাকাশ …
শরিফুল হাসান আগুনে পুড়ে যাওয়া তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন বলেছেন, তিনি কোথাও পালিয়ে যাননি। তবে আগুনে পুড়ে ১১১ জনের মৃত্যুর দায় চাপালেন তিনি তাঁর প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তার ওপর।প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার পর শ্রমিকেরা যখন বের হতে চাইছিলেন, তখন কয়েকজন কর্মকর্তা তাঁদের বাধা দেন বলে অনেকের বক্তব্যে এসেছে। এ কারণেই এত …
সেই শহীদুল বিজি প্রেসে এসে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ শরিফুল হাসান সরকারি ছাপাখানা বিজি প্রেসের কম্পোজিটর শহীদুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা গেলেই প্রশ্নপত্র ফাঁসের পুরো চক্রের সন্ধান মিলবে। বেরিয়ে আসবে সব তথ্য। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা এ কথাই বারবার বলেছেন। কিন্তু ঘটনার …
নিয়ম ভেঙে রাতের পদ্মায় ঝুঁকি নিয়ে চলছে স্পিডবোট শরিফুল হাসান রাতের নিকষ আঁধারে পদ্মা নদীতে চলে দ্রুতগতির স্পিডবোটগুলো। একটি বোটেও আলো নেই। নেই লাইফ জ্যাকেট। তবু মাওয়া-কাওড়াকান্দি নৌপথে অসংখ্য মানুষ প্রয়োজনের তাগিদে ঝুঁকি নিয়ে এ স্পিডবোটেই নদী পার হচ্ছে। স্থানীয়ভাবে নৌযানগুলোকে বলে সি-বোট।এদিকে রাতে স্পিডবোট চলা নিষেধ থাকলেও আইন কার্যকর করার দায়িত্ব যাদের, সেই পুলিশ …
শরিফুল হাসান পরিচয় গোপন করে মাদক মামলার কারাবন্দী আসামিকে ১৭ দিন রাজধানীর জাতীয় হূদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কেবিনে রাখা হয়েছে। রাজশাহী মহানগর জামায়াতের আমিরকে কারাবিধি ভঙ্গ করে একই হাসপাতালে ভাড়া বিছানায় রাখা হয়েছে ১৯ দিন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যা মামলার আসামি। তাঁদের দুজনের কারোরই হূদরোগের সমস্যা ছিল না। দুজনই ভর্তি ছিলেন হাসপাতালের পরিচালকের অধীনে। …





