৭৩১ কর্মকর্তা নিয়োগে অনিয়ম শরিফুল হাসান ব্যাংক বা সরকারের কোনো নিয়োগ নীতিমালা অনুসরণ না করেই রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংকে ৭৩১ জন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া এবং প্রতিযোগিতামূলক পরীক্ষা না নিয়েই এ নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগ পাওয়াদের মধ্যে ২৪২ জনেরই বাড়ি বাগেরহাটে। ব্যাংকটির পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর …
শরিফুল হাসান সরকারিভাবে (জিটুজি) জনশক্তি রপ্তানি ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ থেকে বেসরকারিভাবে আগামী তিন বছরে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। কিন্তু এই লোক পাঠানোর প্রক্রিয়ার নিয়ন্ত্রণ নিয়ে জনশক্তি রপ্তানিকারকদের দুই পক্ষের মধ্যে ‘ঠান্ডাযুদ্ধ’ শুরু হয়েছে। দুই পক্ষেই আছেন মালয়েশিয়ার ব্যবসায়ী, সাবেক ও বর্তমান মন্ত্রী এবং প্রভাবশালীরা।জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং …
শরিফুল হাসান মালয়েশিয়াপ্রবাসী তিন থেকে চার লাখ বাংলাদেশির নির্ধারিত সময়ে যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সরকারের পক্ষ থেকে দিনে পাঁচ হাজার করে এমআরপি দিতে বারবার তাগাদা দেওয়া হলেও তারা দিনে ৬০ থেকে ৭০টির বেশি দিতে পারছে না। উল্টো এমআরপির জন্য প্রবাসীদের কাছ থেকে অর্থ আদায় ও তাঁদের হয়রানি করার …
বাড়ি ফিরছেন রশিদ তবে লাশ হয়ে শরিফুল হাসান পরিবারের দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে দেশে ফিরছেন আবদুর রশিদ (৪৫)। তবে লাশ হয়ে। বাড়ি থেকে বের হওয়ার চার মাস এবং মালয়েশিয়া উপকূলে আটক হওয়ার আড়াই মাসেরও বেশি সময় পর তিনি দেশে আসছেন। তিনি মারা গেছেন বন্দিশিবিরে।মালয়েশিয়ার বাংলাদেশ হাইকমিশন এবং পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ মাস আগে রশিদসহ …
শরিফুল হাসান মালয়েশিয়ার বিভিন্ন বন্দিশিবির ও কারাগারে দিন কাটছে তিন হাজারের বেশি বাংলাদেশির। এর মধ্যে ১২টি বন্দিশিবিরে রয়েছেন ১ হাজার ৫৯৩ জন। আর বিভিন্ন কারাগারে সাজা খাটছেন ১ হাজার ৬৩৭ জন। এঁদের বেশির ভাগই অবৈধভাবে প্রবেশ ও অবৈধভাবে অবস্থানের কারণে গ্রেপ্তার হয়েছেন।সাম্প্রতিক সময়ে সাগরপথে মানব পাচার বেড়ে যাওয়ায় বন্দিশিবির ও কারাগারগুলোতে বাংলাদেশিদের সংখ্যাও বেড়েছে। মালয়েশিয়ায় …





