৬ সেপ্টেম্বর, ২০২০ বাংলাদেশের একজন নাগরিক হিসেবে ক্ষমা চাইছি ভিয়েতনাম ফেরত ৮১ জন বাংলাদেশির কাছে যারা এখন জেলে। একই সঙ্গে দ্রুত তাদের নিঃশর্ত মুক্তি চাইছি রাষ্ট্রের কাছে। আমি বলবো তাদের মুক্তি না দিলে এবং তাদের পাশে না থাকলে ভবিষ্যতে এই ঘটনা একটা কলঙ্ক হয়ে থাকবে। কারণ, সব নিয়ম মেনে বিদেশে গিয়ে প্রতারিত এবং নির্যাতিত মানুষগুলোর …
এমপি হয়ে মানবপাচার করলে দেশের ভাবমুর্তি ক্ষুন্ন হয় না, তখন তারা বলেন, এখনো অভিযোগ পাননি। কিন্তু নিপীড়িত হয়ে প্রবাসীরা প্রতিকার চাইতে দূতাবাসে গেলে ভাবমুর্তি ক্ষুন্নকারী! আচ্ছা বলেন তো বঙ্গবন্ধুকে হত্যা থেকে শুরু করে আজকের লুটপাট কিংবা বিদেশে টাকা পাচার। কোনদিন কোন সাধারণ মানুষ কী রাষ্ট্রের ভাবমুর্তি ক্ষুন্ন করেছে? নাকি ক্ষুন্ন করেছেন আপনারা যারা কোন না …
ব্যক্তিগত বা পারিবারিক ছবি আমি একেবারেই দেই না। কিছুটা সচেতনতা তৈরি হবে এই আশায় আজ দিচ্ছি। প্রায় মাস ছয়েক পর আজকে ছেলেকে নিয়ে ঘরের কাছের একটা পার্কে গিয়েছিলাম। ওর আনন্দ দেখে মনে হয়েছে জেল থেকে মুক্তি পেয়েছে। আমার সাড়ে তিন বছরের ছেলেটা বাইরে বের হলে পুরোটাই সময়ই মাস্ক পরে থাকে। ছেলেটা পথে ঘাটে সিড়িতে কোথাও …
বিদেশে গেলে ভাগ্য বদলাবে, আয় হবে লাখ লাখ টাকা- এমন সব স্বপ্নে তারা ভিয়েতনামে গিয়েছিলেন। বিদেশে যাওয়ার জন্য যত নিয়ম-কানুন আছে সব প্রক্রিয়া শেষ করে সরকারি প্রতিষ্ঠান জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর (বিএমইটি) ছাড়পত্র নিয়ে তারা গিয়েছিলেন। কিন্তু এরপরেই শুরু হলো স্বপ্নভঙ্গ। কাঙ্ক্ষিত চাকরি পেলেন না। বেতন নেই। বিক্রি করে দেওয়া হলো দালালদের কাছে। চলল …
শরিফুল হাসান ২৫টি এজেন্সির মাধ্যমে কর্মী প্রেরণে তিনি ছয় মাস আগে চিঠি লিখেছেন। এখনো সেই অন্যায় আবদারের গোঁ ধরে আছেন তিনি। আজকে এজেন্সি আর সিন্ডিকেটের বিষয়ে প্রশ্ন করলে ঔদ্ধত্যের সুরে তিনি বললেন, এজেন্সির সিদ্ধান্ত বাংলাদেশের ভাবার বিষয় নয়। মালয়েশিয়া সেটা ঠিক করবে। মালয়েশিয়ার মন্ত্রীসভা অনুমোদন দেবে। আমি খুবই অবাক হয়ে ভাবি, একজন মন্ত্রী কী করে …
