চলুন জীবনের চাপের গ্লাসটা নামিয়ে রাখি

শরিফুল হাসান মনোবিজ্ঞানী তাজুল ইসলাম যখন অর্ধেক পানির একটা গ্লাস নিয়ে সবার সামনে এলেন উপস্থিত বেশিরভাগ মানুষই মনে মনে হাসলেন। বেদনা, অসহায়ত্ব কিংবা জীবনের প্রচণ্ড চাপ কীভাবে সামলাতে হয় সেই বিষয়ে আজ দেশের প্রতিষ্ঠিত কিছু মানুষের সঙ্গে কথা বলতে এসেছেন এই মনোবিজ্ঞানী। সরকারি-বেসরকারি নানা চাকুরিজীবী, ব্যাংকার, প্রকৌশলী, ডাক্তার, সাংবাদিক, বিচারকসহ নানা পেশার মানুষ আজকের শ্রোতা। …

শেখ জামাল: সাহসী এক কিশোর মুক্তিযোদ্ধা

শরিফুল হাসান পাকিস্তানি সেনাবা‌হিনীর ব‌ন্দিদশা থেকে পালিয়ে যোগ দিয়েছিলেন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে। অস্ত্র হাতে সরাসরি যুদ্ধ করেছিলেন। দারুণ একজন ক্রিকেটার ছিলেন তি‌নি। ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট। সেনা কর্মকর্তা কিংবা একটি দেশের রাষ্ট্রপ্রধানের সন্তান হয়েও খুব সাধারণ জীবনযাপন করতেন। কিন্তু আফসোস মাত্র ২১ বছর বয়সে বঙ্গবন্ধুর সঙ্গে স্বপরিবারে তাকেও হত্যা করা হয়। বল‌ছি শেখ জামালের কথা। …

২৫ মার্চের গণহত্যার সন্ধানে

শরিফুল হাসান সাংবাদিক হিসেবে ১৯৭১ সালের গণহত্যা নিয়ে অনুসন্ধান করতে গিয়ে আমি শিউরে উঠেছি বারবার। ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী যে নৃশংস গণহত্যা চালিয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন বর্বরতার আর ঘটেনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে নির্বিচারে গণহত্যার ঘটনা বিরল। আমরা প্রায়ই বলি বাঙালির গৌরবের ইতিহাস ১৯৭১। তবে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস নিয়ে …

শুভ জন্মদিন প্রথম আলো

শরিফুল হাসান প্রচণ্ড ভালোলাগা ও ভালোবাসা না থাকলে ১২ বছর একটা প্রতিষ্ঠানে কাটিয়ে দেয়া সহজ বিষয় না। আজ আমার সেই ভালোবাসার প্রতিষ্ঠান প্রথম আলোর ২২তম প্র‌তিষ্ঠা বার্ষিকী। ২০০৫ সালে যখন যোগ দিয়েছিলাম প্রথম আলোর বয়স তখন সাত আর আমার নিজের বয়স তখন ২২। ২২ থেকে ৩৪। আমার তারুণ্যের ১২ টা বছর কাটিয়েছি প্রথম আলোতে। প্রথম …

সরকারি চাকুরির বেতন কাঠামো: অতীত ও বর্তমান

30 December 2016  সরকারি কর্মকর্তা কর্মচারীদের এখন যে বেতন স্কেল বাংলাদেশের বাস্তবতায় এটি একটি অসাধারণ বেতন স্কেল। নতুন বেতন‌স্কেল চালুর পর এক সচিব আমাকে বলেছিলেন আমাদের এখন এতো বেতন যে সৎভাবে জীবনযাপন করে এই টাকা খরচের জায়গা থাকবে না। আমার বন্ধুবান্ধব ছোট ভাই সবাই স্বীকার করেন বর্তমান বেতন কাঠা‌মোতে মোটামুটি একটা ভলো জীবনযাপন করা সম্ভব। …