শরিফুল হাসান তুই একটা অপদার্থ, তোকে দিয়ে কিছুই হবে না- কথায় কথায় অনেক অভিভাবক বাচ্চাদের এভাবে বকেন। অনেকে তখন ধরে নেয়, ছেলেটা বুঝি আসলেই অপদার্থ। আচ্ছা রোজ সকালে সন্তানের স্কুলের ব্যাগ যেই বাবা মা টেনে দেয়, সন্তানকে স্বাবলম্বী হতে শেখায় না, লড়াই করতে শেখায় না, মূল্যবোধ শেখায় না, সেখানে তো এমনই হওয়ার কথা তাই না? …
শরিফুল হাসান যদিও সুশাসনের ঘাটতি আছে, যদিও ভয়াবহ দুর্নীতি আছে তারপরেও কৃষি, প্রবাসী শ্রমিক আর পোশাক খাতের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশ আর্থিকভাবে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে কী না জানি না! না পড়ার সম্ভাবনাই বেশি! তবে এর চেয়েও বড় বিপদ হলো, ধর্মান্ধতার দিকে, মৌলবাদের দিকে আমাদের যে ট্রেন চলছে সেই গতিপথে চলতে থাকলে ভবিষ্যত খুবই সংকটাপন্ন। …
শরিফুল হাসান শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে তাকান। রাজনীতিতে সামরিক বাহিনীর অতি নিয়ন্ত্রণ থাকলে কী হয় দেখুন পাকিস্তানে। দেশটির ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের দুরাবস্থা এই বার্তাই দেয় যে রাজনীতির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে যাওয়া উচিত নয়। অন্যদিকে শ্রীলঙ্কায় দেখুন। এক দশক আগেও শ্রীলঙ্কার অর্থনীতি ফুলে-ফেঁপে উঠছিল। আসছিল …
শরিফুল হাসান বিদেশগামী ও প্রবাসী ভাইবোনদের জন্য সুখবর! এখন থেকে বিদেশ যাওয়ার আগে বা ঢাকায় ফেরার পর থাকার প্রয়োজন হলে মাত্র ২০০ টাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই সরকারি বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে রাতযাপন করতে পারবেন। এয়ারপোর্ট থেকে এই সেন্টারে যাওয়ার জন্য সব সময় গাড়ি অবস্থা থাকবে। সেন্টারের সেফ লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা থাকবে। …
শরিফুল হাসান ২০১৭ সালের আজকের দিনে আমার একযুগের কর্মস্থল, ভালোবাসার প্রতিষ্ঠান প্রথম আলো ছেড়ে পৃথিবীর সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন পোগ্রাম হেড হিসেবে যোগ দিয়েছিলাম। ১৬ জুলাই, ২০১৭ থেকে ১৬ জুলাই ২০২২। দেখতে দেখতে পাঁচ পেরিয়ে আজ ছয় বছরে পদার্পন। অথচ মনে হয় এই তো সেদিন ছাড়লাম প্রথম আলো। কেমন ছিল গত পাঁচ বছরের …



