শিবিরে গণপদত্যাগ, দায়ী করা হচ্ছে মুজাহিদ-রেজাউলকে

শরিফুল হাসান অন্তঃকোন্দলে পুড়ছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটির ৩২ বছরের ইতিহাসে কার্যকরী পরিষদের সদস্যদের গণপদত্যাগের এমন ঘটনা দ্বিতীয়বার ঘটল। সংগঠনের প্রতি চরম দায়বদ্ধ শিবিরের নেতারা সাধারণত কেন্দ্রের সিদ্ধান্তের বাইরে যান না। কিন্তু এবার কার্যকরী পরিষদের ২৬ সদস্য একযোগে পদত্যাগ করলেন। এ ছাড়া সারা দেশে আরও ১৯৪ জন শিবির সদস্য (সর্বোচ্চ পদ) গত দুই দিনে পদত্যাগ করেছেন। …

মালয়েশিয়ার শ্রমবাজার এখনো বন্ধ

শরিফুল হাসান মালয়েশিয়া নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগ শুরু করলেও বাংলাদেশের শ্রমিকদের জন্য দেশটির দরোজা আবার খোলার বিষয়টি এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে। মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী সম্প্রতি আবার শ্রমিক নেওয়া শুরু করার ঘোষণা দিলেও বলেছেন, বাংলাদেশের ক্ষেত্রে তা বন্ধ থাকবে।বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, এ সংকট নিরসনে ‘সর্বোচ্চ পর্যায়ের’ কূটনৈতিক চেষ্টা চলছে। তবে জনশক্তি ব্যবসায়ী …

সৌদিতে ৫০ হাজার রোহিঙ্গার হাতে বাংলাদেশি পাসপোর্ট

শরিফুল হাসান সৌদি আরবে বাংলাদেশের পাসপোর্টধারী রোহিঙ্গাদের নিয়ে বিপাকে পড়েছেন প্রবাসীরা। বাংলাদেশ থেকে গলাকাটা পাসপোর্ট নিয়ে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গিয়ে বিভিন্ন পেশায় নিয়োজিত হচ্ছে এই রোহিঙ্গারা। পরে তারা জেদ্দার বাংলাদেশ দূতাবাসে দালালদের মাধ্যমে মিথ্যা তথ্য উপস্থাপন করে হাতিয়ে নিচ্ছে বাংলাদেশি পাসপোর্ট। তাদের অনেকেই জড়িয়ে পড়ছে নানা অপরাধে। এর দায় এসে পড়ছে বাংলাদেশের ওপর। …

ছাত্ররাজনীতির নেতৃত্বে অছাত্ররা

শরিফুল হাসান বাংলাদেশ ছাত্রলীগের গঠনতন্ত্রের ৫(ক) ধারা অনুযায়ী সর্বোচ্চ ২৭ বছর বয়সী যেকোনো ছাত্র বা ছাত্রী ছাত্রলীগের সদস্য হতে পারবেন। আর আরেক ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের খসড়া গঠনতন্ত্রের ৬:১-এর (খ) ধারায় বলা আছে, ছাত্ররাই শুধু সংগঠনের সদস্য হতে পারবেন।গঠনতন্ত্রে যা-ই থাক, বাস্তবে এই দুই ছাত্রসংগঠনের নেতৃত্বে এখন আর ছাত্ররা নেই। এর বদলে সংগঠন চালাচ্ছেন অছাত্র ও …

সবচেয়ে বেশি গেছেন দুবাই

বছরের শুরুতে ৩৪ হাজার কর্মী বিদেশে গেছেন শরিফুল হাসান এ বছরের জানুয়ারি মাসে মোট ৩৩ হাজার ৮৪৭ জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি লোক গেছেন দুবাইয়ে। এ সংখ্যা ১৯ হাজার ১৯৬। তবে গত বছরের জানুয়ারিতে মোট ৫০ হাজার ৬৩২ জন কর্মী বিদেশে গিয়েছিলেন। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এ …