এক গুলিতেই পরিবারের স্বপ্ন শেষ

শরিফুল হাসান বড় বোনকে বিয়ে দেওয়া হলেও যৌতুকের ৪০ হাজার টাকা এখনো পরিশোধ করা হয়নি। অসুস্থ প্রতিবন্ধী আরেক বোনকে নিয়মিত চিকিৎসা করাতে হয়। ছোট দুই ভাই স্কুলে পড়ে। আর বৃদ্ধ মা-বাবা তো আছেনই। পরিবারের সবার ভরসা ছিল মোহাম্মদ সেলিম। ১৬ বছরের এই কিশোর পরিবারের সবার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছিল। কিন্তু একটি গুলি শেষ করে দিয়েছে পরিবারটির …

শহরে বেরিয়ে স্তম্ভিত বগুড়াবাসী

শরিফুল হাসান তিন দিনের সহিংস হরতাল ও ১৪৪ ধারা উঠে যাওয়ার পর বগুড়ার সাধারণ মানুষ গতকাল বুধবার ঘর থেকে বের হয়ে স্তম্ভিত। তারা দেখেছে ক্ষতবিক্ষত বগুড়া রেলস্টেশন, আজিজুল হক কলেজের বিধ্বস্ত নামফলক। শহরের ইয়াকুবিয়া মোড় ও শহীদ জব্বার সড়কের দুটি কুরিয়ার সার্ভিসের অফিস, একটি বেসরকারি টেলিভিশন ও একটি ইলেকট্রনিকসের দোকানের পোড়া ক্ষত। কালীতলায় জেলা আওয়ামী …

গাড়ি আটকে দিয়েছে হরতালকারীরা, ১১ জেলায় পত্রিকা যায়নি

শরিফুল হাসান সংবাদপত্রশিল্প ও এর সঙ্গে যুক্ত সাংবাদিকসহ সব জনশক্তি ও পরিবহন সব সময় হরতালের আওতামুক্ত থাকলেও জামায়াত-শিবিরের হরতালে তা মানা হচ্ছে না। কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক ও সংবাদকর্মীদের ওপর হামলার পর গতকাল রোববার বগুড়ায় জামায়াত-শিবিরের কর্মীরা জাতীয় পত্রিকা বহনকারী সব গাড়ি আটকে দেন। ফলে উত্তরাঞ্চলের ১১ জেলায় গতকাল কোনো জাতীয় পত্রিকা …

নবজাগরণ মঞ্চ ৬ দিন

প্রজন্মের পাঠশালা এখন শাহবাগ শরিফুল হাসান বাংলাদেশের পাঠশালা এখন শাহবাগ। সদ্য স্কুল যাওয়া শুরু করেছে যে শিশু, স্কুলের দুরন্ত যে কিশোর, কলেজে ভর্তি হওয়া তরুণ, বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী যুবক, মানবদেহের ব্যবচ্ছেদ শিখতে আসা মেডিকেলের শিক্ষার্থী কিংবা জটিল হিসাব-নিকাশের অঙ্ক শেখা প্রকৌশলের ছাত্র সবার পাঠশালা এখন শাহবাগ। এ পাঠশালায় ভর্তি হতে কোনো জটিলতা নেই। দরকার কেবল দেশপ্রেম …

কর্মীকেই লেভি দেওয়ার নিয়ম অনুমোদন

মালয়েশিয়ায় কর্মী যাওয়ার খরচ বৃদ্ধির আশঙ্কা শরিফুল হাসান সরকারিভাবে মালয়েশিয়ায় যেতে কর্মীপ্রতি খরচ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হলেও তা বেশ কিছু বাড়তে পারে। প্রথম দফায় বনায়ন খাতে যেসব কর্মী যাবেন, তাঁদের জনপ্রতি অন্তত ১০ হাজার টাকা বেশি লাগতে পারে।মালয়েশিয়া নিয়োগকর্তার বদলে কর্মীকে লেভি (কর) দেওয়ার নতুন নিয়ম করায় এই খরচ বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে। …