শরিফুল হাসানরাজধানীর কল্যাণপুর খালের একাংশ দখল করে সেখানে দলীয় কার্যালয় বানিয়েছে ছাত্রলীগ। কার্যালয়ের নতুন ঘরের সামনে ‘৪১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ’ সাইনবোর্ড টাঙানো হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি শহীদুল আলম খান ওরফে কাজলের নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা সপ্তাহখানেক আগে বাঁশ-কাঠ দিয়ে এই কার্যালয় বানান। মাস দুয়েক আগেও ওই জায়গায় খালের ওপর ছাত্রলীগ তাদের কার্যালয় বানানোর উদ্যোগ …
শরিফুল হাসান বাগেরহাটের মংলায় সিদ্ধার্থ শংকর রায়ের বাড়ি। একটু ভালো থাকার আশায় সহায়সম্বল বিক্রি করে ৩৫ বছরের এই যুবক লিবিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন। তিন লাখ ২০ হাজার টাকা খরচ করে গোল্ডেন লাইন নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি জুলাই মাসে লিবিয়ায় যান। কথা ছিল, গেলেই মিলবে ভালো পরিবেশে ভালো বেতনের একটা চাকরি। কিন্তু লিবিয়ার …
শরিফুল হাসান জনশক্তি রপ্তানি গত বছরের তুলনায় এ বছর প্রায় অর্ধেকে নেমে এসেছে। পাশাপাশি এই সময় বিদেশ থেকে শ্রমিক ফেরত এসেছেন আগের বছরের প্রায় দ্বিগুণ। সরকার বলছে, বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দা এর অন্যতম কারণ। তবে একে একটি কারণ হিসেবে মানলেও জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, বাজার ধরে রাখতে সরকারের যথেষ্ট উদ্যোগের অভাব আছে। নতুন …
শরিফুল হাসান মাজাককালি, ক্যাটরিনা—এমন বিদেশি নামে যখন দেশের ঈদের বাজার সরগরম, তখন দেশি কাপড় খুঁজতে যাওয়াটা কষ্টকরই বটে। তবে এই কঠিন কাজটি সহজ করে দিয়েছে শাহবাগের আজিজ সুপার মার্কেট। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সব রকমের পোশাকই পাওয়া যাবে সেখানে।একসময় বইয়ের মার্কেটের জন্য বিখ্যাত ছিল আজিজ সুপার মার্কেট। কিন্তু সময়ের বিবর্তনে বইয়ের দোকানগুলোর জায়গা দখল করেছে …
শরিফুল হাসান লেবাননে গৃহকর্মী হিসেবে যাওয়া বাংলাদেশি নারীশ্রমিকদের একটা অংশ নানাভাবে নির্যাতিত হচ্ছেন। পোশাকশ্রমিক কিংবা সেবিকা হিসেবে কাজ দেওয়ার কথা বলে নেওয়া হলেও বাস্তবে তাঁদের কাজ করতে হচ্ছে বাসাবাড়িতে। সেখানে তাঁদের অনেকের ওপর চলছে শারীরিক ও মানসিক নির্যাতন। লেবানন থেকে দেশে ফিরে আসা কয়েকজন নারী প্রথম আলোর কাছে তাঁদের ওপর নির্যাতনের বর্ণনা দিয়েছেন।লেবাননে কর্মরত বেশ …





