রাজনীতি

পৌরসভা নির্বাচন

ভোলায় আ.লীগের বিরুদ্ধে আ.লীগ, সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা শরিফুল হাসান ভোলার চারটি পৌরসভায়ই মেয়র পদে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ। সব কেন্দ্রের সমর্থন পাওয়া প্রার্থীরা প্রতিপক্ষকে ভয়ভীতি ও কেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন বলে দলটির বিদ্রোহী প্রার্থীরা অভিযোগ করেছেন। ইতিমধ্যে লালমোহন পৌরসভায় একাধিক সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে দুজন নিজেদের আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী বলে দাবি …

নন-ক্যাডার পদে নিয়োগ

শূন্য পদের তালিকা চায় পিএসসি, অনাগ্রহ মন্ত্রণালয়গুলোর শরিফুল হাসান বিসিএস-উত্তীর্ণদের নন-ক্যাডার পদে নিয়োগ-প্রক্রিয়া এগোচ্ছে না। এ জন্য সরকারি কর্মকমিশন (পিএসসি) মন্ত্রণালয় বা বিভাগগুলোকে দুষছে। পিএসসির অভিযোগ, মন্ত্রণালয়গুলো শূন্য পদের তালিকা না পাঠানোর কারণে নন-ক্যাডার পদে বিসিএস-উত্তীর্ণদের নিয়োগ আটকে যাচ্ছে। সংস্থাপন মন্ত্রণালয় বলছে, শূন্য পদের তালিকা পিএসসিতে পাঠানোর জন্য সব মন্ত্রণালয় ও বিভাগকে চিঠি পাঠানো হয়েছে। …

নিয়োগ পরীক্ষা ভন্ডুল

পাবনায় ছাত্রলীগ-যুবলীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার শরিফুল হাসান পাবনায় জেলা প্রশাসনের তৃতীয় শ্রেণীর কর্মচারী নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনায় করা মামলায় বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার রাতে শহরের বিভিন্ন এলাকা থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এঁরা হলেন পাবনা এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন হায়দার এবং যুবলীগের সুজন, সারোয়ার হোসেন …

জেলা প্রশাসক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন: সাংসদ

তদবির রক্ষা না করায় রোষানলে পাবনার জেলা প্রশাসক শরিফুল হাসান বিভিন্ন তদবির ও আবদার রক্ষা না করে বিধি অনুযায়ী কাজ করার কারণে জেলা প্রশাসক স্থানীয় সাংসদ গোলাম ফারুক খোন্দকার ও তাঁর সহযোগীদের রোষানলে পড়েছেন। গত শুক্রবারের পরীক্ষা ভণ্ডুলও ছিল তারই বহিঃপ্রকাশ।পাবনার আলোচিত কয়েকটি হত্যা মামলা থেকে নিজের কর্মী ও ঘনিষ্ঠজনদের নাম প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনের …

শাসক দলের চাপে পাবনা ছাড়তে চান কর্মকর্তারা

শরিফুল হাসান জেলা প্রশাসনের নিয়োগ পরীক্ষা ভণ্ডুলের ঘটনা নিয়ে পাবনা উত্তপ্ত হয়ে উঠেছে। শাসক দলের একটি অংশের চাপের মুখে পাবনা ছাড়তে চাইছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। তাঁরা বলেছেন, চাপের কারণে তাঁদের পাবনায় চাকরি করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। গতকাল সোমবার পাবনা জেলা প্রশাসনের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক বৈঠকে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা এসব কথা বলেন।ছাত্রলীগ-যুবলীগের একটি অংশও পরীক্ষা …