জনশক্তি/প্রবাসী

জনশক্তি রপ্তানি, বাংলাদেশকে আবারও ‘না’ মালয়েশিয়ার

শরিফুল হাসান বাংলাদেশ থেকে শ্রমিক না নেওয়ার সিদ্ধান্ত বহাল রাখার সিদ্ধান্তে এখনো অটল মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী নাজিব রেজাক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে এ তথ্য জানিয়েছেন। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বিষয়টি অবহিত করেছেন। বার্তা সংস্থা এএফপি ও মালয়েশিয়ার ইংরেজি দৈনিক স্টার-এ প্রকাশিত খবর অনুযায়ী, ত্রিনিদাদ ও টোবাগোতে কমনওয়েলথ দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মালয়েশিয়ার …

১৩০ শ্রমিককে বিদেশে যেতে দেয়নি অভিবাসন পুলিশ

শরিফুল হাসান জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোর (বিএমইটি) ছাড়পত্র থাকার পরও ১৩০ জন শ্রমিককে বিদেশে যেতে দেয়নি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের অভিবাসন পুলিশ।বিমানবন্দরের বিএমইটি কল্যাণ তহবিলের কর্মকর্তারা বলেছেন, তাঁদের ছাড়পত্র ঠিক ছিল। কিন্তু অভিবাসন পুলিশের কম্পিউটারে ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে। তবে অভিবাসন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, তাঁদের যেখানে যাওয়ার কথা ছিল কিন্তু তাঁরা সেখানে যাচ্ছিলেন …

মালয়েশিয়ার জেল ও শিবিরে বন্দী দেড় হাজার বাংলাদেশি

শরিফুল হাসান জুয়েল রানার বাড়ি মেহেরপুর সদরের রাইপুর এলাকায়। দুই লাখ ১০ হাজার টাকা দিয়ে গত বছর এমাছেক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে তিনি মালয়েশিয়া যান। কথা ছিল ভালো বেতনের চাকরি পাবেন। কিন্তু সেখানে যাওয়ার মাসখানেক পরেই পুলিশ তাঁকে আটক করে। কিছুদিন জেল খেটে শেষ পর্যন্ত তিনি দেশে চলে আসতে বাধ্য হন। জুয়েল রানা …

মুক্তির অপেক্ষায় কুয়েতের জেলে ১৬৮ বাংলাদেশি

শরিফুল হাসান কুয়েতের দোয়ারে আজম জেলে বন্দী ১৬৮ বাংলাদেশি তাঁদের গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছেন। বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে বলে তাঁরা দাবি করেছেন। মুক্তির জন্য তাঁরা অনশনও শুরু করেছিলেন। তবে দূতাবাস যোগযোগ করলে মুক্তি দেওয়া হবে, জেল কর্তৃপক্ষ এই আশ্বাস দেওয়ায় অনশন ভেঙেছেন। বন্দীরা কূটনীতিক যোগাযোগের মাধ্যমে তাঁদের মুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। না …

আফ্রিকায় নতুন শ্রমবাজার, নয়টি দেশে লোক পাঠানোর প্রক্রিয়া

শরিফুল হাসান বাংলাদেশের নতুন শ্রমবাজার হতে যাচ্ছে আফ্রিকা। জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান ও পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আফ্রিকায় বাংলাদেশের দক্ষ ও অদক্ষ উভয় ধরনের শ্রমিকদের চাহিদা বাড়ছে। এ কারণে সরকার আফ্রিকার নতুন বাজার ধরতে জোর কূটনৈতিক তত্পরতা শুরু করেছে।আফ্রিকার দেশগুলোর মধ্যে লিবিয়া ও মরিশাসের বাজার পুরোনো। এই দুটি দেশ ছাড়াও সরকার দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সুদান, …