রিপোর্টিং

আমীর উদ্দিন দারোগার নাম বদলে ঘাট মসজিদ

শরিফুল হাসান নদীর তীরে অনন্যসুন্দর একটি মসজিদ। নিচে বইঠাসহ দুটি নৌকা। একটির পাটাতনে বসে গল্প করছেন কয়েকজন। ঢাকা: ফোর ইয়ারস হিস্ট্রি ইন ফটোগ্রাফসহ বাংলাদেশের পুরোনো ছবির কয়েকটি সাইটে গ্রামীণ পরিবেশের এমন একটি ছবি পাওয়া গেল। তাতে বলা হচ্ছে বুড়িগঙ্গাতীরে আমীর উদ্দিন দারোগা মসজিদের ছবিটি ১৯১২ সালের। ইতিহাসবিদ মুনতাসীর মামুনের ঢাকা: স্মৃতি বিস্মৃতির নগরী বইটিতেও এই …

রমনা রেসকোর্স থেকে সোহরাওয়ার্দী উদ্যান

শরিফুল হাসান রমনা রেসকোর্স ময়দানের ১৮৯০ সালের একটি পুরোনো ছবি পাওয়া গেল ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটসহ ঢাকার পুরোনো ছবির অনেকগুলো সাইটে। ঢাকাবিষয়ক কয়েকটি বইয়েও ছবিটি আছে। অবশ্য রমনা রেসকোর্স বললে এই প্রজন্মের অনেকে জায়গাটি খুঁজে না-ও পেতে পারেন। ব্রিটিশ আমলে প্রতি রোববার এখানে বৈধ ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হতো। তবে এখন সোহরাওয়ার্দী উদ্যান নামেই সবাই জায়গাটি চেনে। …

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

নির্বাচনী উৎসবের মাঠে ৯ মেয়র প্রার্থী, ৮ দল শরিফুল হাসান  লড়েই জয়ী হতে চাই—আইভী প্রতিদ্বন্দ্বীর চেয়ে কম নই—সাখাওয়াত নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রস্থলে নারায়ণগঞ্জ ক্লাব কমিউনিটি সেন্টার। এখানে প্রতিদিন বিয়েসহ নানা ধরনের সামাজিক অনুষ্ঠান-উৎসব হয়। গতকাল বৃহস্পতিবার সারা দিন সেখানে ছিল অন্য রকম এক উৎসবের আমেজ। সেখানে স্থাপিত রিটার্নিং কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের …

নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলা

‘ঘর না অয় সারাইলাম, মনের জ্বালা সারামু কেমনে?’ শরিফুল হাসান এক সপ্তাহ পেরিয়ে গেলেও দৃশ্যপট বদলায়নি। গত ৩১ অক্টোবর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কাশীপাড়ায় গিয়ে চোখে পড়েছিল বৃদ্ধা পূর্ণিমা দাসের টিনের ঘরের বেড়াটি কুপিয়ে ছিন্নভিন্ন করা। আর ঘরের ভেতর পুরো তছনছ। ছড়িয়ে আছে ভাঙাচোরা আসবাব, হাঁড়িপাতিল, এমনকি বহু যত্নের হারমোনিয়ামটাও। গতকাল সোমবার ওই বাড়িতে গিয়েও একই …

ব্রাহ্মণবাড়িয়ায় জানুয়ারির ধ্বংসযজ্ঞ

১৬টি মামলার কোনোটিরই অভিযোগপত্র দেয়নি পুলিশ শরিফুল হাসান  ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনসহ পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালানোর ১০ মাসেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় দায়ের করা ১৬টি মামলার কোনোটিরই অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এর মধ্যেই আবার ঘটে গেল নাসিরনগরে মন্দির ও হিন্দু বাড়িঘরে হামলা।ব্রাহ্মণবাড়িয়া জেলা সাহিত্য একাডেমির সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা …