মুল্যবোধের স্কুল

অনন্য এক সৈয়দ আশরাফ

শরিফুল হাসান ক্ষমতায় গেলে অন্য প্রায় সবার সম্পদ যখন হু হু করে বাড়ে, তখন আপনারটাই শুধু কমেছে। যেটুকু ছিল তাও বিলিয়ে দিয়ে সব সময় ডুবে থাকতেন বইয়ের মধ্যে। সততা, আদর্শ, বিনয় সব দিক থেকেই আপনি ছিলেন অসাধারণ।‌ ছিলেন এই বাংলাদেশের অসাধারণ একজন রাজনীতিবিদ। বলছি সৈয়দ আশরাফের কথা। পুরো নাম সৈয়দ আশরাফুল ইসলাম। প্রিয় আশরাফ ভাই, …

দান, নাকি শো অফ?

30 December 2016 ·  বহুদিন পর ইত্যাদি দেখছি। শীতে কম্বল বিতরণ নিয়ে একটা প্রোগ্রাম ছিল এবার। তাতে দেখানো হয়েছে এক কম্বল বিক্রেতা প্যাকেজসহ কম্বল বিক্রি করেন যাতে কম্বল বিতরণের খবর গণমাধ্যমে আসা পর্যন্ত দায়িত্ব নেয়া হয়। এটাই আসলে এখনকার বাংলাদেশের চিত্র। আজ সকা‌লে একজন ফেসবুকে নক ক‌রে‌ছেন। কম্বল বিতরণ নি‌য়ে। আমি এবা‌রের শীতে চতুর্থ কা‌রো কাছ …

আমার স্কুলশিক্ষক প্রণয় কান্তি, আমাদের আলোকবর্তিকা!

আমার স্কুলশিক্ষক ছিলেন প্রণয় কান্তি নাথ। দেখতে দেখতে স্যারের চলে যাওয়ার তিন বছর হয়ে গেল আজ। এই যে নিজেকে আমি মানুষ মনে করি, এই মানুষ হওয়ার পেছনে যে কয়টি প্রতিষ্ঠান এবং মানুষের অবদান আছে তাদের অন্যতম প্রণয় স্যার। স্যার ছিলেন আমাদের সময়ের এক আলোকবর্তিকা। আমাদের মানে যারা একসময় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার স্কুলের শিক্ষার্থী ছিলাম। ১৯৯০ …

একজন মাহবুব কবির মিলন

6/8/20 মাহবুব কবির মিলন স্যারকে ওএসডি করার কথা শুনে ভীষণ মর্মাহত হয়েছি। Mahbub Kabir Milon স্যার শুধু সরকারের একজন অতিরিক্ত সচিব নয়, সাধারণ মানুষের নানা সমস্যা সমাধানে তিনি যেভাবে কাজ করার চেষ্টা করেছেন সেটার প্রশংসা করতেই হবে। সরকারি চাকুরি করে নিজ দায়িত্ব পালনের পাশাপাশি একটা মানুষ সারাক্ষণ দেশের কথা ভাবছেন, নানা সমস্যা সমাধানের চেষ্টা করছেন, এগুলো অবশ্যই …

দীপক কামাল স্যারকে মনে পড়ে

6/8/20 ১১ বছর আগে আজকের দিনে একটা পোস্ট দিয়েছিলাম একজন শিক্ষককে নিয়ে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা নিশ্চয়ই মনে রেখেছে তাদের শিক্ষক অধ্যাপক দীপক কামাল স্যারকে।‌ খুলনা বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন টেকনোলজি বিভাগের অধ্যাপক ছিলেন কামাল স্যার।অসম্ভব দেশ‌প্রে‌মিক একজন মানুষ। অসম্ভব সুন্দর সব স্বপ্ন দেখতেন এই বাংলাদেশ নিয়ে। স্যার মারা যাওয়ার খবর শুনে স্যারকে নিয়ে একটা লেখা …