পাঁচ মাস ধরে খোলা আকাশের নিচে পাঠদান

Spread the love

শরিফুল হসান

পাঁচ মাস আগে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হিম্মতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল দেখা দেয়। পরে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে কর্তৃপক্ষ। তখন থেকে খোলা আকাশের নিচে চলছে শিক্ষার্থীদের পাঠদান।
বিদ্যালয়ের শিক্ষক সূত্রে জানা গেছে, এলজিইডি তত্ত্বাবধানে ১৯৯৪-৯৫ অর্থবছরে হিম্মতনগর গ্রামে ওই বিদ্যালয় ভবনটি নির্মিত হয়। ২০১৩ সালের জুন মাসে প্রথমে বিদ্যালয় ভবনের ছাদে ফাটল দেখা দেয়। এর পর থেকে বিভিন্ন সময় দেয়ালের পলেস্তারা খসে পড়ে। বিমসহ একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তা ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে শিক্ষকদের মাঠে পাঠদান করতে বলেন।
শিক্ষার্থীরা জানায়, খোলা আকাশের নিচে পাঠ নিতে তাদের অনেক সমস্যা হয়। কখনো রোদ আবার কখনো বৃষ্টির আশঙ্কায় তারা পাঠে মনোযোগ দিতে পারে না।
গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ জানান, পাঁচ মাস আগে ফাটল দেখা দেওয়ায় বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। ভবনটি পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর আবেদন করা হয়েছে। শিগগিরই এটির কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published.