খরচের টাকা ওঠেনি, ইরাক ছাড়তে চান না বাংলাদেশিরা

শরিফুল হাসান ইরাকের তিকরিত শহরে বিদ্রোহীরা ২৪ দিন জিম্মি করে রেখেছিল চাঁদপুরের সাইফুল ইসলামকে। মুক্তি পাওয়ার পর দেশে ফেরত পাঠাতে তাঁকে ইরাকের একটি বিমানবন্দরে নেওয়া হয়। কিন্তু দেশে না ফিরে বিমানবন্দর থেকেই তিনি সটকে পড়েন। কারণ যে টাকা খরচ করে তিনি গেছেন, সেই টাকা ওঠেনি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই তিনি ইরাকে থাকার সিদ্ধান্ত নেন।কেবল সাইফুল …

জনশক্তি রপ্তানিতে মন্দা

প্রবাসী-আয় কমছে শরিফুল হাসান জনশক্তি রপ্তানির মন্দাবস্থা থেকে বের হতে পারছে না বাংলাদেশ। দুই বছর ধরে ধারাবাহিকভাবে জনশক্তি রপ্তানি কমছে। এর সঙ্গে যোগ হয়েছে প্রবাসী-আয় (রেমিট্যান্স) কমে আসা। স্বাধীনতার পর প্রথমবারের মতো রেমিট্যান্স কমছে।জনশক্তি রপ্তানিকারক এবং এই খাতের বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের একসময়ের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে সেভাবে লোক যাচ্ছেন না। এর মধ্যেই দুই বছর …

নরসিংদীর চার উপজেলায় বাণিজ্যিকভাবে চাষাবাদ

লেবু রপ্তানি হচ্ছে ইউরোপে শরিফুল হাসান  কাপড় ও সবজির কারণে নরসিংদীর খ্যাতি দেশজুড়ে। কিন্তু দেশের সীমানা ছাড়িয়ে এবার বিদেশেও নরসিংদীকে পরিচয় করিয়ে দিচ্ছে বাণিজ্যিকভাবে চাষকৃত ‘কলম্বো’ জাতের সুগন্ধি লেবু।জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত বছরের ফেব্রুয়ারি থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত ইউরোপের বিভিন্ন দেশে ৬০ হাজার ১৮০ কেজি লেবু রপ্তানি হয়েছে। তবে বেসরকারি হিসাবে …

লোকমান হত্যা মামলা

আড়াই বছরেও বিচার শুরু হয়নি শরিফুল হাসান  নরসিংদীর জনপ্রিয় পৌর মেয়র ও আওয়ামী লীগের নেতা লোকমান হোসেন হত্যাকাণ্ডের আড়াই বছর পেরিয়ে গেলেও বিচার শুরু হয়নি৷ আওয়ামী লীগের এক পক্ষের অভিযোগ, রাজনৈতিক সুবিধা নিতে লোকমানের পরিবারই এই বিচার বিলম্বিত করছে৷কিন্তু লোকমানের পরিবার বলছে, পুলিশ যে অভিযোগপত্র দিয়েছে, তাতে এজাহারভুক্ত ১১ আসামিই বাদ পড়েছে। তাই তারা পুলিশের …

পরীক্ষা এলেই মামলা!

শরিফুল হাসান আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য গত বছরের ৬ সেপ্টেম্বর বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন মামুনুর রশিদ। কিন্তু পরীক্ষার আগের রাতে রাজধানীর শেরেবাংলা নগর থানার পুলিশ তাঁকে একটি যৌতুকের মামলায় েগ্রপ্তার করে৷এর তিন মাস পর সহকারী জজ নিয়োগের (জুডিশিয়ারি) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন মামুন। গত ২৩ ডিসেম্বর ছিল তাঁর মৌখিক পরীক্ষা৷ এর আগের …