শরিফুল হাসান বাংলাদেশ থেকে ১৫৯টি দেশে এখন কর্মী যাচ্ছে। এর মধ্যে ৬২টি নতুন শ্রমবাজার। এই দাবি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের।কিন্তু শ্রমবাজারের গত চার দশকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ১৫৯টির মধ্যে ১০০ দেশ আছে যেখানে গত ৪০ বছরে সর্বোচ্চ ১০০ কর্মীও যায়নি। বাকি ৫৯টি দেশের মধ্যে ৪০টিতে নামমাত্র কর্মী গেছে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য …
আটকে আছে আনসারের কর্মকর্তাদের পদোন্নতি শরিফুল হাসান জ্যেষ্ঠতা নির্ধারণ নিয়ে জটিলতায় আনসারের নন-ক্যাডার কর্মকর্তাদের প্রথম শ্রেণির পদে পদোন্নতি আটকে আছে। সার্কেল অ্যাডজুটেন্ট ও উপজেলা আনসার কর্মকর্তা—এ দুই পদের কর্মকর্তারাই জ্যেষ্ঠতা দাবি করায় এই জটিলতা। বিষয়টি নিয়ে তৈরি হয়েছে হতাশা। সবাই দ্রুত এই সমস্যার সমাধান চান।২০০০ সালের ১৩ জুন জারি করা বিসিএস আনসার নিয়োগ বিধিমালা অনুযায়ী, …
শরিফুল হাসান চলতি বছরের ১ এপ্রিল পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে গেছেন নাজিমউদ্দিন মোশতাক, সাইফুল ইসলাম, মোহাম্মদ হাসান আলী ও মোহাম্মদ রমিজউদ্দিন। ওমরাহ পালন শেষে এক মাসের মধ্যে তাঁদের দেশে ফেরার কথা থাকলেও তাঁরা এখনো ফেরেননি।এই চারজনকে সৌদি আরবে পাঠিয়েছে আল সোবহানী ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান। এ ছাড়া চলতি বছরের শুরুতে এই প্রতিষ্ঠানের মাধ্যমে …
দুঃসহ যন্ত্রণার নাম ২১ আগস্ট শরিফুল হাসান ‘দুঃসহ যন্ত্রণা নিয়ে বেঁচে আছি। শান্তিতে ঘুমিয়েছি, গত ১০ বছরে এমন একটি রাতও নেই। শরীরে গ্রেনেডের অসংখ্য স্প্লিন্টার। ঠিকমতো হাঁটতে পারি না, বসতে পারি না। ডান পায়ের ঘা কিছুতেই শুকাচ্ছে না। একটা কান আগেই গেছে, পরে একটা কিডিনও নষ্ট হয়েছে। এখন মনে হয়, সেদিন মরে গেলেই ভালো ছিল। …
মালয়েশিয়ার ধীরগতি, হতাশ বাংলাদেশ শরিফুল হাসান বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের আশা নিয়ে সরকারিভাবে মালয়েশিয়া যেতে নাম নিবন্ধন করেছিলেন সাড়ে ১৪ লাখ মানুষ। এঁদের মধ্যে প্রথম দফায় যাওয়ার জন্য লটারিতে নির্বাচিত হয়েছিলেন ১১ হাজার ৫৩৮ জন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকা তালুকদার তাঁদের একজন। তখন তাঁর আশা ও উৎসাহের শেষ ছিল না। কিন্তু গত দেড় বছরেও মালয়েশিয়া …





