এক মাসে ৭ প্রবাসী খুন

দ. আফ্রিকায় খুন, লুটপাটে আতঙ্কে বাংলাদেশিরা শরিফুল হাসান দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের হামলায় চলতি জানুয়ারি মাসে অন্তত সাতজন বাংলাদেশি নিহত হয়েছেন। পাঁচ শতাধিক দোকানে লুটপাট হয়েছে। এমন পরিস্থিতিতে চরম আতঙ্কে আছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা।দক্ষিণ আফ্রিকাপ্রবাসী বাংলাদেশিদের কয়েকজন জানিয়েছেন, দেশটিতে প্রায়ই বাংলাদেশিদের ওপর হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ১৯ জানুয়ারি জোহানেসবার্গের কাছে সোয়েটা এলাকায় একদল দুর্বৃত্ত ডাকাতি …

বিদেশ যেতে ঢাকায় এসে বাস পোড়ানোর অভিযোগে কারাগারে

শরিফুল হাসান বিদেশে গিয়ে ভাগ্য ফেরানোর স্বপ্ন দেখেছিলেন তরুণ মিজানুর রহমান। সবকিছু ঠিক থাকলে আজ তাঁর ওমানে থাকার কথা। কিন্তু অবরোধের মধ্যে ঢাকায় এসে কেনাকাটা করতে গিয়ে এখন কারাগারে দিন কাটছে তাঁর।মিজানের (২৪) বাড়ি বগুড়ার শিবগঞ্জ উপজেলার নয়আনা মাঝপাড়া গ্রামে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানা গেছে, মিজানের স্মার্টকার্ডের নিবন্ধন নম্বর বিওএম ২০১৪০৩৪৯০৯৪ জি। স্মার্টকার্ড নম্বর …

অবরোধের ১৩ দিন আজ

সহিংসতার শিকার সাধারণ মানুষ শরিফুল হাসান গাইবান্ধার আলতাফ হোসেন স্কুলশিক্ষক। নাটোরের ইমাদুর রহমান, সিরাজগঞ্জের ইসমাইল হোসেন, বরিশালের আবুল কালাম ও নোয়াখালীর জমির হোসেন পেশায় গাড়িচালক। আর চট্টগ্রামের এনাম হোসেন ও নোয়াখালীর মিজানুর রহমান দোকান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তাঁরা সবাই সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার বলি। কিন্তু তাঁরা কেউই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।কেবল এই সাতজনই নন, …

অভ্যন্তরীণ পর্যটনও প্রায় বন্ধ হয়ে গেছে

বাংলাদেশ ভ্রমণ বাতিল করছেন বিদেশি পর্যটকেরা শরিফুল হাসান প্রতিবছর যুক্তরাজ্যের ৭৫ হাজার থেকে ১ লাখ নাগরিক বাংলাদেশ ভ্রমণ করেন। কিন্তু চলমান রাজনৈতিক সহিংসতার কারণে দেশটির ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (এফসিও) বাংলাদেশ ভ্রমণের ব্যাপারে তাদের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে।বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানগুলো বলছে, কেবল যুক্তরাজ্য নয়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া, ফ্রান্স, চীনসহ বিভিন্ন দেশের বিদেশি …

বিসিএসে প্রথম হয়েও চাকরি পাননি আউয়াল

শরিফুল হাসান ২৯তম বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাননি কুমিল্লার আবদুল আউয়াল। তবে বিসিএস পরীক্ষায় প্রথম হওয়া বা চাকরি না পাওয়ার কারণ—কোনো কিছুই জানানো হয়নি তাঁকে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদন থেকে তিনি তাঁর প্রথম হওয়ার তথ্যটি জানতে পারেন।এই সূত্রে অনুসন্ধানে নেমে জানা গেল, আউয়ালের ২৯তম বিসিএসের প্রার্থিতাই বাতিল করা হয়েছে এবং সরকারি চাকরিতে তাঁকে …