সাগরপথে এসে ‘বন্দিজীবন’

শরিফুল হাসান নীল জলরাশি দিয়ে ঘেরা ছবির মতো দ্বীপ পেনাং। উড়োজাহাজে করে কেউ প্রথম মালয়েশিয়ার এই শহরে এলে বিমোহিত হবেন। তবে জহিরুল, ইব্রাহিম ও নুরুল বাশারের মতো বাংলাদেশি নির্মাণশ্রমিকেরা এই প্রকৃতি উপভোগের অবস্থায় নেই। কারণ, অবৈধভাবে সাগরপথে পেনাংয়ে এসে কাজ পেলেও তাঁরা কাটাচ্ছেন একপ্রকার ‘বন্দিজীবন’।কেবল পেনাং নয়, মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলেই এমন অবস্থায় আছেন অনেক বাংলাদেশি। …

মালয়েশীয় গ্রামে বাংলাদেশি ও রোহিঙ্গাদের কবরের সারি

নাম-পরিচয় নেই আছে কেবল নম্বর শরিফুল হাসান বৃষ্টিতে ভেজা মাটি। সারি সারি কবর। প্রতিটি কবরের ওপর একটি করে ফলক। ফলকগুলোতে কোনো নাম-পরিচয় নেই, খোদাই করা আছে কেবল একেকটি নম্বর।মালয়েশিয়ার থাইল্যান্ড সীমান্তবর্তী কেদাহ রাজ্যের পকোকাসেনা জেলার কামপাং তুলাং গ্রামের রাবার বাগানের পাশে রয়েছে এসব কবর। প্রায় ৫০ বছর আগে পরিত্যক্ত এই কবরস্থানে ১০৬ জনের লাশ দাফন …

পেশাদার ভিসায় অদক্ষ শ্রমিক মালয়েশিয়া যাচ্ছেন

শরিফুল হাসান মালয়েশিয়ার সেলানগরের বিশাল এক বিপণিবিতান মাইনস। গত শুক্রবার সকালে এই বিপণিবিতানে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মীর চেহারা দেখে তাঁকে বাংলাদেশি মনে হলো। আলাপে তিনি বললেন, তাঁর নাম মুহাম্মদ মোফাজ্জল। বাড়ি ময়মনসিংহে। সাড়ে তিন লাখ টাকা খরচ করে দক্ষ পেশাদার ভিসায় এসেছেন। এখন পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করছেন।মোফাজ্জল অভিযোগ করলেন, তাঁকে ভালো চাকরির প্রলোভন দেখিয়ে আনা হয়েছে। …

এক বছরে পাঁচ লাখ কর্মী যাবে মালয়েশিয়া

শরিফুল হাসান বাংলাদেশ থেকে আগামী তিন বছরে ১৫ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। এর মধ্যে আগামী এক বছরের মধ্যেই পাঁচ লাখ কর্মী যাবে। তবে এবার আর সরকারিভাবে নয়, বেসরকারিভাবে কর্মী পাঠানো হবে। কিন্তু নতুন করে কর্মী নেওয়ার আগে অবৈধদের বিরুদ্ধে অভিযান চালাবে মালয়েশিয়া।২৪ জুলাই কুয়ালালামপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাক এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ জাহিদ হামিদির সঙ্গে …