রাজধানীর মতিঝিলে দুপুর বেলায় বাসাচায় আহত হয়ে কাতরাচ্ছে বুয়েটের একজন ছাত্র। আশপাশে হাজার হাজার হোমো সেপিয়ানস (আপানাদের ভাষায় মানুষ)গোত্রের প্রানী কিন্তু কেউ ছেলেটিকে তুলে হাসপাতালে নিচ্ছে না। কিন্তু ওই এলাকার অর্ধ-উলঙ্গ পাগল একটি লোক যে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় সে দ্রুত একটি রিকশা ডেকে ছেলেটিকে হাসপাতালে ভর্তি করলো। ১৬ কোটি বাংলাদেশির কাছে আমার প্রশ্ন-আপনার বলেন …
এই প্রশ্নটা সবসময় আমি নিজেকে করি, করি অন্য সাংবাদিকদেরও। অনেকেই অনেক কথা বলেন। তবে আমার ব্যাক্তিগত অভিমত হলো, সাংবাদিকতা যতোটা না পেশা তার চেয়ে অনেক বেশি নেশা, ভালোলাগা। এই নেশাটা হচ্ছে দেশের জন্য, মানুষের জন্য কিছু করার নেশা। আমার মনে হয়, একজন চিকিৎসক যেভাবে মানুষের সেবা করতে পারেন তার চেয়ে অনেক বেশি সেবা করতে পারেন …
নানান ব্যস্ততা আর কাজের চাপে ব্লগে আসার সময় হয়ে ওঠে না। তারপরেও আজ না এসে পারলাম না। এই ব্লগের একটি ছোট্ট লেখা, আমার একটি ছোট্ট নিউজ কিভাবে বদলে দিয়েছে এক কিশোরের, একটি পরিবারের জীবন সেই ভালোলাগা না বলে ভালো লাগছে না। তাই এলাম লিখতে। একটি ছোট্ট খবর দিয়ে পুরোনো লেখাটি কিছুটা আডপেট করে দিলাম। শেষ …
মেধা ও কোটা আলাদা না করেই ফল শরিফুল হাসান ৩৪তম বিসিএসের চূড়ান্ত ফলে মেধা ও প্রাধিকার কোটা আলাদা করা হয়নি। এ কারণে মেধায় কতজন ও কোটায় কতজন রয়েছেন, প্রকাশিত ফলে তা স্পষ্ট নয়। এ ছাড়া প্রার্থী না পাওয়ায় কোটার কতটি পদ সংরক্ষিত রাখতে হয়েছে, তা-ও উল্লেখ করা হয়নি।গত শনিবার এই চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। …
শরিফুল হাসান মালয়েশিয়াপ্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অনেকেরই জীবনের চাকা থেমে যাচ্ছে ৩০ থেকে ৪০ বছরের কোঠায়। গত সাড়ে আট বছরে দেশটিতে ৩ হাজার ৩১২ জন বাংলাদেশি মারা গেছেন। প্রায় সব ক্ষেত্রেই মৃত্যুর কারণ কর্মক্ষেত্রে দুর্ঘটনা, স্ট্রোক কিংবা অসুস্থতা।প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এমন মৃত্যুর অনেকাংশে কারণ কর্মক্ষেত্র ও থাকার অস্বাস্থ্যকর পরিবেশ, সব সময় দুশ্চিন্তা, অতিরিক্ত কাজের চাপ।বিভিন্ন দেশ …





