দুপুর থেকে মনটা বেশ খারাপ। একই সাথে প্রচণ্ড অপমানিতও বোধ করছি। আচ্ছা সাংবাদিকদের মানুষ কী ভাবে? বিশেষ করে রাজনীতিবিদরা। তাদের কী ধারনা টাকা হলেই সাংবাদিকদের কেনা যায়? মন খারাপের কারণ বলছি। গত কয়েকদিন ধরেই নির্বাচন কাভার করতে ঢাকার বাইরে আছি। নির্বাচনের নিউজ করতে গিয়ে নানা জায়গায় মেয়র প্রার্থীদের সঙ্গে কথা বলতে হচ্ছে। আজ দুপুরে তেমনি …
সব মানুষের বুকের ভেতর হরেক রকম কষ্ট থাকেমানুষ হয়ে জন্ম নিলে বুকের ভেতর কষ্ট বাড়ে।কারো কষ্ট জমে হিমালয়, কারো কষ্ট নীলগিরিকারো কষ্ট ছোট্ট টিলা, একছুটেই যায় পেরিয়ে। মানুষ হলেই কষ্ট জমে, কষ্ট শোনার কেউ কী আছে?কষ্ট মানেই মায়ের কাছে, কষ্ট মানেই বাবা আছেকেউবা কষ্ট ভাগ করে নেয় বন্ধু কিংবা প্রিয়র সাথে।কারোবা কষ্ট কাব্য হয়, যত্নে …
আবার সেই ৩ ডিসেম্বর। আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন। ২০০৮ সালের এই দিন ভোরে আমি আমার মাকে হারিয়েছি। চার বছর পেরিয়ে গেলো। জীবনে যতোদিন বেঁচে থাকবো ততোদিন প্রতি বছরের ৩ ডিসেম্বর আমার জীবনের শোকের দিন হয়ে থাকবে। দুই বছর পেরিয়ে গেলেও আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয় আমার মা নেই। মনে হয়, ঢাকা ছেড়ে বাসায় …
বুয়েট থেকে পাস করা ইঞ্জিনিয়ার কিংবা মেডিকেল থেকে পাস করা ডাক্তারের চেয়েও আরবি কিংবা উর্দু বিষয়ে পড়ে মুখস্থ করে বিসিএস ক্যাডার হওয়া আমলার দাম যে রাষ্ট্রে বেশি সেখানে মেধাবীরা থাকবে কেন? একই কথা বলা যায় যে কোন সরকারি বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলী কিংবা কৃষি বিষয়ক লেখাপড়া করা ছেলেমেয়েদের ক্ষেত্রে। কারিগরী পেশার এইসব ছেলেমেয়ে কেন দেশ …
ঐতিহ্যবাহী মীরকাদিমের বিবর্ণ ছবি শরিফুল হাসান শহরের মধ্যকার চারটি খালের সবই প্রায় ভরাট। যেটুকু বাকি আছে, সেখানেও পানির বদলে শহরের সব ময়লা-আবর্জনা স্থান পেয়েছে। দুর্গন্ধে দাঁড়ানো দায়। পুকুরগুলোর দুরবস্থা চোখে পড়ে।ধলেশ্বরী নদীর তীরের একসময়ের ঐতিহ্যবাহী বন্দর মীরকাদিম পৌরসভার বর্তমান চিত্র এটা। অথচ একসময়ে মীরকাদিমের কমলাঘাট বাণিজ্য বন্দর দিয়ে কলকাতার সঙ্গে বাণিজ্য চলত এই অঞ্চলে। বাংলাদেশের …

