পঙ্গু হাসপাতালের বিছানায় ছটফট করা হাসান মিজবাহ এই মুহুর্তে জীবন জীবিকা বন্ধু বান্ধব স্বজনদের নিয়ে কী ভাবছে আমার জানা নেই। ছেলেটির সঙ্গে আমার সেভাবে পরিচয়ও নেই। কিন্তু গত দুদিন ধরে সেই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। শুনলাম আজ ৩ জানুয়ারি ওর জন্মদিন। জীবনের সবচেয়ে সংকটময় জন্মদিনে হাসপাতালে বসে কী ভাবছে ছেলেটা?হাসান মিজবাহ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের রিপোর্টার। …
নড়িয়ায় ‘অসহায়’ আ.লীগ প্রার্থীই জিতলেন শরিফুল হাসান শেষ পর্যন্ত ভোটাররাই নড়িয়ায় নৌকার ভরাডুবি ঠেকিয়ে দিলেন। নানা বাধার মধ্যে শরীয়তপুরের নড়িয়ার আওয়ামী লীগের প্রার্থী হায়দার আলী দলের প্রভাবশালী বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলামকে প্রায় এক হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে জয়ী হয়েছেন। গতকাল বুধবার রাতে রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করলে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা উল্লাসে ফেটে পড়েন।তবে …
শরিফুল হাসান তিনবারের পৌর মেয়র তিনি। ২৭ বছর ধরে জনপ্রতিনিধি। এবারের পৌর নির্বাচনেও আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন। কিন্তু প্রভাবশালী এক বিদ্রোহী প্রার্থীর কাছে তিনি এতটাই কোণঠাসা যে আওয়ামী লীগের প্রার্থী হয়েও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।ঘটনাস্থল শরীয়তপুরের নড়িয়া। এখানে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র হায়দার আলী স্থানীয় সাংসদ ও সাবেক ডেপুটি স্পিকার কর্নেল …
Many of the Bangladeshi migrants in Malaysia are dying at the ages of 30 to 40 – a fact that raises questions. In last eight and a half years, 3,312 people died in the Southeast Asian country. In almost all cases the causes of death were related to workplace, accidents, stroke or other illness which …
মেয়র পদে ১৫ নারী শরিফুল হাসান দেশের ১৫টি পৌরসভায় মেয়র পদে সরাসরি নারী প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন কমিশন ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) সূত্রে জানা গেছে, ২০ জন নারী মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে পাঁচজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।বর্তমান ১৫ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ছয়জন ও বিএনপির একজন। ন্যাশনাল পিপলস পার্টি …





