লাইফ ইজ বিউটিফুল

২৯ সেপ্টেম্বর ২০১৬। অানন্দময় সকাল। কারণ এই সাত সকালে অস্ট্রেলিয়া থেকে এক বড় আপু ইনবক্সে জানালেন মিনারের জন্য ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। তি‌নি এই টাকাটা জ‌মি‌য়ে‌ছি‌লেন সন্তা‌নের ল্যাপটপ কেনার জন্য। কিন্তু অামার স্ট্যাটাস প‌ড়ে তি‌নি তার বাচ্চা‌কে ব‌লেন শো‌নো কম্পিউটার কেনার চে‌য়েও দে‌শে একটা ছে‌লের জীবন বাঁচা‌নো জরুরী। তার সন্তানরাও সান‌ন্দে রা‌জি হ‌য়ে যায়।ওই অাপুর …

নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলা

‘ঘর না অয় সারাইলাম, মনের জ্বালা সারামু কেমনে?’ শরিফুল হাসান এক সপ্তাহ পেরিয়ে গেলেও দৃশ্যপট বদলায়নি। গত ৩১ অক্টোবর সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের কাশীপাড়ায় গিয়ে চোখে পড়েছিল বৃদ্ধা পূর্ণিমা দাসের টিনের ঘরের বেড়াটি কুপিয়ে ছিন্নভিন্ন করা। আর ঘরের ভেতর পুরো তছনছ। ছড়িয়ে আছে ভাঙাচোরা আসবাব, হাঁড়িপাতিল, এমনকি বহু যত্নের হারমোনিয়ামটাও। গতকাল সোমবার ওই বাড়িতে গিয়েও একই …

ব্রাহ্মণবাড়িয়ায় জানুয়ারির ধ্বংসযজ্ঞ

১৬টি মামলার কোনোটিরই অভিযোগপত্র দেয়নি পুলিশ শরিফুল হাসান  ব্রাহ্মণবাড়িয়ার ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনসহ পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালানোর ১০ মাসেও কেউ গ্রেপ্তার হয়নি। এ ঘটনায় দায়ের করা ১৬টি মামলার কোনোটিরই অভিযোগপত্র দিতে পারেনি পুলিশ। এর মধ্যেই আবার ঘটে গেল নাসিরনগরে মন্দির ও হিন্দু বাড়িঘরে হামলা।ব্রাহ্মণবাড়িয়া জেলা সাহিত্য একাডেমির সভাপতি ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা …

নাসিরনগরে আতঙ্ক, কাউকে পাশে না পাওয়ার অভিযোগ

শরিফুল হাসান টিনের ঘরের বেড়াটি কুপিয়ে ছিন্নভিন্ন করা। আর ঘরের ভেতর পুরো তছনছ। ছড়িয়ে আছে ভাঙাচোরা আসবাব, হাঁড়িপাতিল, এমনকি বহু যত্নেরœ হারমোনিয়ামটিও। বঙ্গবন্ধুর দুটি ছবিও দলাইমলাই করা।এসব দেখিয়ে কাঁদতে কাঁদতে বৃদ্ধা পূর্ণিমা দাস বললেন, ‘ওরা দল বেঁধে আইছে। তছনছ কইরা দিছে। বাড়িতে রাখা আমার পুলার বউয়ের দুই ভরি স্বর্ণসহ বাড়ির সব দামি জিনিসপত্র লুট কইরা …

প্রশাসনকেই দায়ী করছে সবাই

শরিফুল হাসান ফেসবুকের একটি ছবিকে কেন্দ্র করে গত শনিবার থেকেই উত্তেজনা ছিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। কিন্তু এলাকার মন্দিরগুলোর নিরাপত্তায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টো আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠনকে ধর্মীয় সমাবেশ করার অনুমতি দেয় উপজেলা প্রশাসন। স্থানীয় লোকজন অভিযোগ করেন, ওই সমাবেশ এলাকায় উত্তেজনা আরও বাড়িয়েছে। সমাবেশ থেকেই …