জরুরী সরকারি কাজে নিয়োজিত। ওমুক মন্ত্রণালয়ের জরুরী কাজে নিয়োজিত।অাজ সকালে বসুন্ধরা মার্কেটের সামনে এমন অনেকগুলো গাড়ি দেখলাম। অবশ্য শুধু বসুন্ধরা নয়, ঢাকার নিউমার্কেটসহ বিভিন্ন মার্কেটের আশপাশে পাজেরোসহ যতো সরকারি গাড়ি আমাদের সরকারি চাকুরেদের স্ত্রী সন্তানের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত থাকে আর কোথাও বোধহয় থাকে না। শুধু মার্কেট কেন বিয়ে বাড়ি, বেঙ্গল মিউজকে ফেস্টিভলসহ যে কোন …
আমি আমার ৫৫ বছরের জীবনে এমন তাণ্ডব দেখছি না।গতকাল থেকে আমার মাথায় ঘুরছে ৫৫ বছরের বৃদ্ধা পূর্নিমা দাসের এই কথাটা। সোমবার দুপুরে আমি এই বৃদ্ধার বাড়িতে গিয়ে দেখি টিনের বেড়াটি কুপিয়ে ছিন্নভিন্ন করা। ঘরের ভেতর ছড়িয়ে আছে ভাঙাচোরা আসবাব, হাঁড়িপাতিল, এমনকি বহু যত্নের হারমোনিয়ামটিও। বঙ্গবন্ধুর দুটি ছবিও দলাইমলাই করা।এসব দেখিয়ে কাঁদতে কাঁদতে বৃদ্ধা পূর্ণিমা দাস …
দেশে বিসিএস ক্যাডার হওয়ার ভয়ঙ্কর এক ক্রেজ চলছে। সারাদেশের লাখো তরুণ সেই ক্রেজে মাতোয়ারা।আমি বলছি না বিসিএস ক্যাডার হওয়া যাবে না কিন্তু একটা দেশের সবচেয়ে শিক্ষিত তরুণরা যখন শুধু বিসিএসকেই ধ্যান জ্ঞাণ বানিয়ে ফেলতে হবে তখন বুঝতে হবে কোথাও সমস্যা আছে। সেই সমস্যা যেমন অামাদের মানসিকতার তেমনি দেশের শিক্ষাব্যবস্থারও।কেউ কেউ প্রশ্ন করতে পারেন বিসিএস ক্যাডার …
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষা হবে এমন প্রস্তাবের কথা শুনে ফেসবুক দেখছি সরগরম। অনেক শিক্ষকই নানা প্রতিক্রিয়া দিচ্ছেন। আমি সবসময়ই বলি বাংলাদেশের বেশিরভাগ শিক্ষক অমেরুদণ্ডী প্রাণী বিশেষত এরা সরীসৃপ প্রজাতির। আর কেউ জানুক বা না জানুক তারা নিজেরা জানেন তারা কীভাবে নিয়োগ পেয়েছেন। তারা জানেন কখন কোন রং ধারণ করতে হয়।তবে আপনারা যারা শিক্ষক হয়েছেন …
আজ সকালের ঘটনা। মোটরসাইকেলে একজনকে নামিয়ে দিতে এসেছিলাম মিরপুরের সরকারি বাংলা কলেজে। বৃষ্টির আশঙ্কায় একটু অপেক্ষা করছিলাম কলেজের ভেতরে। এক জায়গায় বসে না থেকে হাঁটছিলাম। তখুনি চোখে পড়লো কবরটা। এপিটাফটা দেখে অবাক হলাম। ভাষা আন্দোলনের জনক প্রিন্সিপাল আবুল কাশেমের কবর।মিরপুর বাংলা কলেজে অামার সেভাবে অাসা হয়নি। বছর দশেক আগে একজনের ভর্তির তথ্য জানতে এই কলেজে …

