শরিফুল হাসান তিন বছর বয়সে বাবা হারায় মেয়েটি। পাঁচ বছর বয়সে হারায় মাকে। এতিম সেই মেয়েটার বিয়ে হয়ে গেল শিশুকালে। কিন্তু যার সঙ্গে বিয়ে সেই স্বামী সবসময় দেশের জন্য আন্দোলন করেন। প্রায়ই জেলে যান। ফলে এই নারীর জীবনযুদ্ধ চললো আজীবন। তবে ধৈর্য্য ধরে ঠান্ডা মাথায় তিনি সব সামলাতেন। কোনদিন কোন লোভ তাকে পেয়ে বসেনি। এমনকি …
শরিফুল হাসান ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের দাম বাড়লো অস্বাভাবিক হারে। আজ রাত ১২টার পর থেকে ডিজেল প্রতি লিটার ১১৪ টাকা, কেরোসিন প্রতি লিটার ১১৪ টাকা, অকটেন প্রতি লিটার ১৩৫ টাকা ও পেট্টোল প্রতি লিটার ১৩০ টাকা হলো। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় বাংলাদেশেও এই সিদ্ধান্ত বলে জানাচ্ছে সরকার। বাস্তবতা হলো বিশ্ববাজারে যেদিন তেলের দাম …
শরিফুল হাসান বাংলাদেশ ও নেপাল থেকে কর্মী নিয়োগে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে সিন্ডিকেটের অভিযোগ মালয়েশিয়ার সেই প্রতিষ্ঠান বেস্টিনেটের অন্তত আটজন কর্মকর্তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। রিক্রুটিং এজেন্টদের মূল হোতা হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার দাতো মোহাম্মদ আমিনের কোম্পানি এই বেস্টিনেট। রিক্রুটিং এজেন্টদের সিন্ডিকেটের মূল হোতা হিসেবে পরিচিত বাংলাদেশি বংশোদ্ভূত মালয়েশিয়ার দাতো …
শরিফুল হাসান মানবপাচারের মতো অপরাধ প্রতিরোধ ও দমনে সম্মিলিতভাবে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে আজ পালিত হলো বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস। প্রযুক্তির ব্যবহার এবং অপব্যবহার’-এই প্রতিপাদ্য নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইউএন নেটওয়ার্ক অন মাইগ্রেশন-এর ‘কাউন্টার ট্রাফিকিং ইন পার্সনস টেকনিক্যাল ওয়ার্কিং গ্রুপ’ জাতীয় এই পরামর্শ সভার আয়োজন করে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর অনুষ্ঠান হলো। …
শরিফুল হাসান ভাবুন তো একবার, এত বড় এই পৃথিবীর কোনো এক শহরের ছোট্ট এক কক্ষে বন্দি আপনি। যেকোনোভাবে হোক, আপনি পাচারের শিকার। স্বাধীনভাবে চলাফেরার অধিকার তো নেই-ই, উল্টো নিয়মিত নিপীড়ন করা হয়। কখনো সেটা শ্রম শোষণ, কখনো বা যৌন নিপীড়ন বা অন্য কোনোভাবে নিপীড়ন মানবাধিকারের কী চরম লঙ্ঘন, তাই না? যুক্তরাষ্ট্রের সর্বশেষ ‘ট্রাফিকিং ইন পারসনস …




