আ.লীগের দুই ও বিএনপির এক প্রার্থী আলোচনায়

পিছু হটবেন না আইভী শরিফুল হাসান শামীম ওসমান, নাকি সেলিনা হায়াত আইভী? শেষ পর্যন্ত মেয়র হিসেবে কে পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন? একজন দলের সমর্থন পেলে অপরজন কি সরে দাঁড়াবেন?নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে সাধারণ ভোটার ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে এসব প্রশ্ন বারবার ঘুরেফিরে আসছে। গতকাল রোববার শেষ দিনে দুই প্রার্থীই মনোনয়নপত্র জমা দিয়েছেন।জেলা …

মোজাম্বিকে আটক ৪২ বাংলাদেশি, তানজানিয়ায় ৫

অবৈধ পথে দক্ষিণ আফ্রিকা শরিফুল হাসান আফ্রিকার দেশ মোজাম্বিক হয়ে সড়কপথে দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন ৪২ জন বাংলাদেশি। দেড় মাস ধরে তাঁরা মোজাম্বিকের একটি পুলিশ ক্যাম্পে বন্দী। একইভাবে দক্ষিণ আফ্রিকায় প্রবেশের অপেক্ষায় এখন তানজানিয়ায় আটকা পড়ে আছেন পাঁচজন বাংলাদেশি। খাবারের অভাবে চরম কষ্টে আছেন তাঁরাও। সড়কপথে দক্ষিণ আফ্রিকায় ঢুকতে গিয়ে এ বছরের শুরুতে …

নির্বাচন কমিশনারের সামনে হইচই

সন্ত্রাস নিয়ে বলতে মানা! শরিফুল হাসান নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেনের সামনে আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী যখন সন্ত্রাস নিয়ে তাঁর উদ্বেগের কথা বলছেন, তখন পেছন থেকে চিৎকার করে তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিছু লোক।নারায়ণগঞ্জ শহরের শহীদ জিয়া হল মিলনায়তনে গতকাল বুধবার দুপুর দেড়টার দৃশ্যটি ছিল এমন। সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে এখানেই …

সিটি করপোরেশন নির্বাচন

আওয়ামী লীগের দ্বন্দ্বের বিপরীতে বিএনপির তৈমুর শরিফুল হাসান  নারায়ণগঞ্জে বিএনপির দলীয় কোন্দল বেশ পুরোনো। তবে সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে এই দ্বন্দ্ব দূর করার সর্বাত্মক উদ্যোগ নিয়েছে বিএনপি। স্থানীয় নেতারাও বলছেন, কেন্দ্রের হস্তক্ষেপে দূরে ঠেলে রাখা হয়েছে সব মতবিরোধ। এখন একক প্রার্থী জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকারকে নিয়ে এগোচ্ছেন তাঁরা। ‘গডফাদার’ তকমা নিয়ে দীর্ঘ …

দক্ষিণ কোরিয়ায় জনশক্তি রপ্তানি

বোয়েসেলের দায়িত্বহীনতা ও দুর্নীতিতে প্রার্থীদের ভোগান্তি শরিফুল হাসান জনশক্তি রপ্তানিকারক একমাত্র সরকারি প্রতিষ্ঠান বোয়েসেলের বিরুদ্ধে দক্ষিণ কোরিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে দুর্নীতি, অবহেলা ও দায়িত্বহীনতার অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তাঁদের অভিযোগ, এসব কারণে আট শতাধিক প্রার্থী দক্ষিণ কোরিয়া যেতে পারছেন না। এ ছাড়া তালিকাভুক্ত হওয়া থেকে শুরু করে বিদেশ যাওয়া পর্যন্ত পদে পদে ভোগান্তিতে পড়ছেন তাঁরা। তবে …