নারায়ণগঞ্জে স্বস্তি শরিফুল হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছে নারায়ণগঞ্জবাসী। দুই মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও তৈমুর আলম খন্দকার একে স্বাগত জানিয়েছেন। শহরের চাষাঢ়া মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সরকারি তোলারাম কলেজের ছাত্র মিজানুর রহমান বলেন, ‘আমরা মনে করি, নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে …
‘শামীমের নেতা, আইভীর জনতা’ শরিফুল হাসান শামীম ওসমানের সমর্থনে গতকাল ঢাকা থেকে তিন নেতা এসেছিলেন নারায়ণগঞ্জে। তাঁরা নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বলেন, শামীম ওসমানকে ভোট না দিলে নারায়ণগঞ্জবাসী ভুল করবে।অপর মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত আইভী নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনেও সারা দিন ব্যস্ত ছিলেন জনসংযোগে। তিনি মানুষের ঘরে ঘরে গিয়ে দোয়া চান। বলেন, নারায়ণগঞ্জের সাধারণ …
বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা শরিফুল হাসান সেলিনা হায়াত আইভী বন্দরে। শামীম ওসমান সিদ্ধিরগঞ্জে।নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আলোচিত এই দুই মেয়র প্রার্থী গতকাল মঙ্গলবার সারা দিন ব্যস্ত ছিলেন জনসংযোগে। ছুটেছেন ভোটারদের বাড়ি বাড়ি; চেয়েছেন ভোট।তবে শেষ পর্যন্ত কে পাচ্ছেন দলীয় সমর্থন—আইভী না শামীম ওসমান? নাকি কেউ সমর্থন পাবেন না। তাহলে কি আওয়ামী লীগের দুই প্রার্থীই …
শরিফুল হাসান শেষ পর্যন্ত বাংলাদেশের ‘কঠোর আইন’ আর ‘মহান আমলাতন্ত্রের’ হাতে মৃত্যু হতে যাচ্ছে একটি স্বপ্নের। মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার সালাউদ্দিনের বিশ্বভ্রমণের স্বপ্নের। এক বছর ধরে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরসহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে ছোটাছুটি করেছেন তাঁর বিশ্বভ্রমণের বাহন গাড়িটি চট্টগ্রাম বন্দর থেকে ছাড় করাতে, কিন্তু পারেননি। উল্টো এত দিন গাড়িটি বন্দরে থাকায় তাঁকে এখন সাড়ে সাত লাখ …
শরিফুল হাসান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আলোচিত তিনজন প্রার্থীর মধ্যে সেলিনা হায়াত আইভী ছাড়া বাকি দুজনের বিরুদ্ধেই রয়েছে সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামা ও দুর্নীতির অভিযোগ। এসব অভিযোগে তাঁদের বিরুদ্ধে রয়েছে বেশ কিছু মামলা। এর মধ্যে শামীম ওসমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে ১৭টি মামলা হয়েছে। এসব মামলার বেশির ভাগই সন্ত্রাস, দাঙ্গা-হাঙ্গামার অভিযোগে দায়ের হয়েছে। তবে বর্তমানে তাঁর …





