নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১

জনতার রায় আজ শরিফুল হাসান কে বেশি শক্তিশালী—নেতা না জনতা? কেমন জনপ্রতিনিধি চাই নারায়ণগঞ্জবাসীর—সন্ত্রাস-দুর্নীতি মামলার আসামি নাকি পরিচ্ছন্ন ব্যক্তি? নির্বাচন কমিশন কি পারবে তাদের সর্বশেষ নির্বাচনটি শান্তিপূর্ণ করতে?এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে আজ রোববার। কারণ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ ভোটের দিন। ১৬৩টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট দিয়ে সব প্রশ্নের …

যোগাযোগ শুরু করেছে বড় কোম্পানিগুলো

ফিরে আসা কর্মীরা অগ্রাধিকার পাবেন লিবিয়ার শ্রমবাজারে শরিফুল হাসান লিবিয়া থেকে ফিরে আসা বাংলাদেশি কর্মীরা সে দেশের পুনর্গঠনে অগ্রাধিকার পাবেন। এরই মধ্যে লিবিয়ার বিভিন্ন কোম্পানি ফিরে আসা কর্মীদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে।তবে রাজনৈতিক স্থিতিশীলতা আসার পরেই নিয়মিতভাবে দেশটিতে বাংলাদেশি কর্মীদের যাওয়া শুরু হবে। তাতে আরও ছয় মাস সময় লাগতে পারে।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং …

অবৈধভাবে লিবিয়ায় লোক পাঠানো হচ্ছে, সম্ভাবনার বাজারে শঙ্কা

শরিফুল হাসান বাংলাদেশ থেকে ফের অবৈধভাবে লিবিয়ায় লোক পাঠানো শুরু হয়েছে। একশ্রেণীর অসাধু জনশক্তি রপ্তানিকারক, দালাল ও কয়েকটি ট্রাভেল এজেন্সি এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত। সংশ্লিষ্ট ব্যক্তিরা উদ্বেগ জানিয়ে বলেছেন, অবৈধ কর্মকাণ্ডের কারণে গুরুত্বপূর্ণ শ্রমবাজারটির নতুন সম্ভাবনা ভেস্তে যেতে পারে।লিবিয়ার বাংলাদেশ দূতাবাস থেকে মন্ত্রণালয়ে পাঠানো এক জরুরি চিঠিতে এ কথা জানিয়ে বলা হয়, গত শনিবার অবৈধভাবে …

হঠাৎ হাতে লেখা পাসপোর্ট নেওয়া বন্ধ, বিপাকে সৌদিগামীরা

শরিফুল হাসান কোনো ঘোষণা ছাড়াই বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে হাতে লেখা পাসপোর্ট নেওয়া বন্ধ করে দিয়েছে সৌদি আরব। ফলে কাজের জন্য দেশটিতে যেতে আগ্রহী কর্মীরা বিপাকে পড়েছেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জনশক্তি রপ্তানিকারকেরাও।জনশক্তি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যক্তিরা জানিয়েছেন, ঈদের ছুটির পর রোববার ঢাকার সৌদি আরব দূতাবাসে ভিসার জন্য পাসপোর্ট জমা দিতে যান কর্মীরা। কয়েকটি …

স্বস্তি আর মুক্তির উচ্ছ্বাস এখন নারায়ণগঞ্জে

শরিফুল হাসান কখনো উদ্বেগ, কখনো উৎকণ্ঠা, কখনো উচ্ছ্বাস। এভাবেই গত একটি মাস কেটেছে নারায়ণগঞ্জবাসীর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই ছিল এমন পরিস্থিতি।তবে সব উৎকণ্ঠা কেটে শেষ পর্যন্ত ভোটের উৎসব ছড়িয়েছে নারায়ণগঞ্জ। আর নির্বাচনের ফলাফলের পর পুরো শহরই যেন ভাসছে মুক্তির আনন্দে। একটি শহরের উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আনন্দ, উদ্বেগ—সবই বোঝা যায়, সেই শহরের মানুষের মুখচ্ছবিতে। আর …