শরিফুল হাসান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) বলছে, তাদের অনুমোদন নেই। বাংলাদেশ নার্সিং কাউন্সিল (বিএনসি) বলছে, তাদের শর্ত মানা হচ্ছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়টি বলছে, তাদের সবকিছুই ঠিক আছে। এই তিনের বেড়াজালে চরম বিপাকে পড়েছেন বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ের নার্সিং কোর্সের শিক্ষার্থীরা।ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) নামের ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, তাঁরা এখন চরম অনিশ্চয়তায় …
শরিফুল হাসান পর্যটন সক্ষমতা বা প্রতিযোগিতার (টিটিসিআই) দিক থেকে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ১১৮। যদিও সাম্প্রতিক সময়ে দেশে পর্যটনের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। তবে অবকাঠামোগত সমস্যা, নীতিনির্ধারকদের আন্তরিকতার, পেশাদারিত্ব, দক্ষতা ও প্রচারের অভাবের কারণে সম্ভাবনাময় এ খাতটি পিছিয়ে আছে। বর্তমানে বিশ্বব্যাপী পর্যটকের সংখ্যা প্রায় ৯০ কোটি, ধরা হচ্ছে ২০২০ সাল নাগাদ এ সংখ্যা …
শরিফুল হাসান কক্সবাজারের তিনটি বেসরকারি সংস্থা (এনজিও) নিয়ে বিপাকে পড়েছে সরকার। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ওই তিনটি এনজিওর কার্যক্রম চালানোর অনুমতি দিতে সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলে অভিযোগ উঠেছে। গত ৩০ জুলাই কক্সবাজার জেলা প্রশাসন ওই তিনটি এনজিওর কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়। এনজিও তিনটি হচ্ছে: এমএসএফ-হল্যান্ড, মুসলিম এইড-ইউকে ও ফ্রান্সের অ্যাকশন কন্ট্রা লা ফেইম বা …
শরিফুল হাসান বিদেশে জনশক্তি রপ্তানি সাময়িকভাবে বন্ধ করার চিন্তা করছেন জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রার (বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ) সদস্যরা। আজ বুধবার সংবাদ সম্মেলন করে তাঁরা এ সিদ্ধান্ত জানাতে পারেন।বায়রার কয়েকজন নেতা জানান, গুরুত্বপূর্ণ অবদান রাখা সত্ত্বেও জনশক্তি রপ্তানিকারকদের সম্পর্কে সাম্প্রতিক সময়ে মন্ত্রী, সচিবসহ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নেতিবাচক মন্তব্যের প্রতিবাদে বায়রা এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে। …
শরিফুল হাসান বাংলাদেশের একটি বেসরকারি সংস্থার (এনজিও) বিরুদ্ধে স্বাস্থ্যসেবার নামে প্রায় ১৩ কোটি টাকা (প্রায় ১৯ লাখ ডলার) আত্মসাতের অভিযোগ তুলেছে আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফান্ড। পদক্ষেপ মানবিক কেন্দ্র নামের ওই এনজিওর বিরুদ্ধে ভুয়া ব্যাংক হিসাব দেওয়া এবং কাগজপত্র জালিয়াতিরও অভিযোগ তোলা হয়েছে।গ্লোবাল ফান্ডের মহাপরিদশর্কের কার্যালয় (অফিস অব দি ইন্সপেক্টর জেনারেল—ওআইজি) দীর্ঘ তদন্ত শেষে গত জুলাই …





