বঞ্চনা ও হতাশায় চাকরি ছেড়েছেন ১১৫ বিজ্ঞানী

শরিফুল হাসান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) ১১৫ জন বিজ্ঞানী গত দুই দশকে প্রতিষ্ঠানটি ছেড়ে চলে গেছেন। যেসব বিজ্ঞানী এখনো সেখানে চাকরি করছেন, তাঁদের একটা বড় অংশ পদোন্নতি-বঞ্চনার কারণে হতাশ হয়ে পড়ছে।হতাশার মূল কারণ প্রতিষ্ঠানটিতে চলমান বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা। এই ব্যবস্থার কারণে অনেকে পাঁচ বছর চাকরি করেই পদোন্নতি পান, অনেকে ২৫ বছরেও পান না। তাই …

বাহরাইনে নিহত ১৩ জনের লাশ দেশে

সেই বিমানবন্দর দিয়েই অন্য রকম ফেরা তাঁদের শরিফুল হাসান দরিদ্র শাহ আলম ভাগ্য ফেরানোর আশায় দুই ছেলেকে বাহরাইনে পাঠান। কিন্তু ভাগ্য ফেরার বদলে ছেলেরা ফিরেছেন লাশ হয়ে। গতকাল মঙ্গলবার বিমানবন্দরে দুই ছেলের লাশ নিতে এসে শোকে নির্বাক হয়ে গিয়েছিলেন তিনি। কফিন বুঝিয়ে দেওয়ার সময় শুরু করেন অঝোরে কান্না। একসঙ্গে লাশ হয়ে ফেরা অন্যান্য হতভাগ্য প্রবাসী …

শাহজালাল বিশ্ববিদ্যালয়

আতঙ্ক ছড়াচ্ছে শিবির, মুঠোফোনে হুমকি শরিফুল হাসান ‘শিবিরের ধর্মঘট চলছে। কেউ ক্লাসে যাবেন না। এমনকি পরীক্ষাতেও না। কেউ ক্লাসে গেলেই কোপানো হবে। দরকার হলে চিনে রাখা হবে, পরে অ্যাকশন নেওয়া হবে।’শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মুঠোফোনে কয়েক দিন ধরে এ ধরনের খুদেবার্তা পাঠানো হচ্ছে। অনেককে আবার দেওয়া হচ্ছে সরাসরি হুমকি। ক্লাস ও পরীক্ষা না …

গণ-আদালত থেকে ট্রাইব্যুনাল

শরিফুল হাসান গণ-আদালত থেকে ট্রাইব্যুনাল। ১৯৯২ থেকে ২০১৩। শহীদজননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধের বিচারের দাবিতে দেশব্যাপী তীব্র আন্দোলন গড়ে উঠেছিল। ১৯৯২ সালের ২৬ মার্চ প্রতিষ্ঠিত হয় গণ-আদালত। প্রতীকী বিচারে জামায়াতের সে সময়ের আমির গোলাম আযমের অপরাধ মৃত্যুদণ্ডতুল্য বলে রায় দেয় গণ-আদালত। এর প্রায় ২১ বছর পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায়ে যুদ্ধাপরাধী আবুল কালাম আযাদের …

প্রিমিয়ার ব্যাংকের এ কী কাণ্ড!

শরিফুল হাসান চার দিন নিজেদের কাছে আটকে রাখার পর এক কর্মকর্তাকে পুলিশে দিয়েছে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। ওই কর্মকর্তাকে ব্যাংকের বনানীর প্রধান কার্যালয়ে আটকে রেখে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।ওই ব্যাংক কর্মকর্তার নাম শাহিনুর রহমান। তিনি আওয়ামী লীগের সাবেক সাংসদ এইচ বি এম ইকবালের মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল করপোরেট শাখার ব্যবস্থাপক ছিলেন। গত বুধবার তিনিসহ …