খরচ দেখানো হয় ১৭ হাজার টাকা, দিতে হয় ১২ লাখ শরিফুল হাসান ফরিদপুরের আশরাফুল ইসলাম জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান জিএমজি ট্রেডিংয়ের মাধ্যমে সম্প্রতি সৌদি আরবে গেছেন। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সব কাগজপত্রে বলা হয়েছে, ১৭ হাজার ৪০০ টাকায় তাঁকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে সৌদি আরবে পাঠানো হয়েছে, কিন্তু বাস্তবে তাঁর খরচ হয়েছে ১১ লাখ টাকা।আশরাফুলের বাবা কুব্বাত …
শরিফুল হাসান রাজপ্রাসাদের মতো দেখতে অসাধারণ স্থাপত্যের একটি দোতলা ভবন। সামনের বাগানে দুটি শিশু। ঢাকার ৪০০ বছরের আলোকচিত্র নিয়ে ফেসবুকে সক্রিয় একটি পাতায় ১৯৩০ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় উপাচার্য (১৯২৬-১৯৩৪) অধ্যাপক জর্জ হ্যারি ল্যাংলির সময়ের এই ছবি পাওয়া গেল। ছবির সূত্র ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করলে তিনি …
নতুন নতুন পর্যটনকেন্দ্র চেনাচ্ছেন তরুণেরা শরিফুল হাসান সিলেটের বিছনাকান্দি কিংবা রাতারগুলের কথা পাঁচ-ছয় বছর আগেও খুব বেশি লোকে জানত না। একইভাবে অপরিচিত ছিল চট্টগ্রামের মিরসরাইয়ের খইয়াছড়া কিংবা শ্রীমঙ্গলের হামহাম ঝরনা। বান্দরবানের রোয়াংছড়ি তিনাপ সাইতার কিংবা রাঙামাটির ধুপপানি ঝরনার কথাও কি খুব বেশি লোকে জানত! কিন্তু এই জায়গাগুলোই এখন তরুণদের বেড়ানোর প্রধান জায়গা।তরুণেরা দল বেঁধে এখন …
সহকারী জজ নিয়োগে সময় বেশি লাগছে বিসিএসের চেয়েও শরিফুল হাসান বিজ্ঞপ্তি প্রকাশের ১৯ মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর নবম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। এতে ১০০ জন প্রার্থী উত্তীর্ণ হন। কিন্তু এখনো গেজেট না হওয়ায় তাঁরা সহকারী জজ পদে চাকরিতে যোগ দিতে পারছেন না। অর্থাৎ প্রায় ২৮ মাসেও নবম …
উত্তীর্ণ হলেও চাকরি হচ্ছে না ৩৮৩ চিকিৎসকের শরিফুল হাসান বরিশাল মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করেই স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা কর্মকর্তা পদে বিজ্ঞাপন দেখে আবেদন করেন সুলতানা পারভীন। লিখিত, মৌখিকসহ সব পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণও হন তিনি। এরপর ১১ মাস পেরিয়ে গেলেও তিনি চাকরিতে যোগ দিতে পারেননি। সুলতানার মতো একই সংকটে আছেন নিয়োগ পাওয়া ৩৮৩ …





