রিপোর্টিং

আবুধাবিতে ২২০ বাংলাদেশি গ্রেপ্তার, মিয়ানমারে বন্দী ৬০

শরিফুল হাসান  সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ২২০ জন বাংলাদেশি গ্রেপ্তার হয়েছেন। গত সপ্তাহে দেশটির পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এদিকে অবৈধভাবে থাইল্যান্ড যাওয়ার পথে মিয়ানমারে আটক ৬০ বাংলাদেশি প্রায় দেড় মাস কারাগারে মানবেতর জীবন কাটাচ্ছেন।মধ্যপ্রাচ্যের ইংরেজি দৈনিক গালফ নিউজে গতকাল রোববার প্রকাশিত এক খবরে বলা হয়, আবুধাবির মুসাফাহ শিল্প এলাকা থেকে গত সপ্তাহে ২২০ …

বেতন বাড়ানোর আশ্বাস

জর্ডানে কাজে যোগ দিয়েছেন বিক্ষোভকারী বাংলাদেশিরা শরিফুল হাসান জর্ডানে তৈরি পোশাক কারখানাগুলোর সব বাংলাদেশি শ্রমিক ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বেতন বাড়ানোর দাবিতে তাঁরা প্রায় তিন সপ্তাহ আন্দোলন করেন। জর্ডানের বাংলাদেশ দূতাবাস সূত্র জানায়, ১৫ জর্ডানিয়ান দিনার (বাংলাদেশি দেড় হাজার টাকা) করে বেতন বাড়ানোর আশ্বাসে বাংলাদেশি শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন।জর্ডানে বিভিন্ন পোশাক কারখানায় কর্মরত …

প্রথম চার মাসে জনশক্তি রপ্তানি-অর্থপ্রবাহ বেড়েছে

শরিফুল হাসান চলতি বছরের প্রথম চার মাসে জনশক্তি রপ্তানি ও বৈদেশিক অর্থপ্রবাহ (রেমিট্যান্স) বেড়েছে। গত বছরের প্রথম চার মাসে বিদেশে গিয়েছিলেন এক লাখ ৩৪ হাজার ৭৮৭ জন। একই সময়ে বৈদেশিক অর্থপ্রবাহ ছিল ২৫ হাজার ৩৩৫ দশমিক ১৮ কোটি টাকা। এ বছর একই সময়ে বিদেশে গেছেন এক লাখ ৫৩ হাজার ৯৩৩ জন, অর্থপ্রবাহ ২৮ হাজার ৭০৩ …

কয়েকটি দেশের তিক্ত অভিজ্ঞতা, সরকারের নিরাপত্তার আশ্বাস

সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠানো নিয়ে উদ্বেগ শরিফুল হাসান সৌদি আরবে গৃহকর্মী হিসেবে বাংলাদেশ থেকে নারী কর্মী পাঠানোর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট অনেকে। অভিবাসন-বিষয়ক বিভিন্ন বেসরকারি সংস্থা এবং প্রবাসী বাংলাদেশিরা তাঁদের প্রাপ্ত তথ্য ও অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেছেন, সৌদি আরবে গৃহকর্মী হিসেবে কাজ করতে যাওয়া ইন্দোনেশীয়, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নারীরা শারীরিক ও মানসিক …

কয়েক বছর ধরে একই বেতন

জর্ডানে বিক্ষুব্ধ বাংলাদেশি শ্রমিকেরা রাস্তায় শরিফুল হাসান বেতন বাড়ানোর দাবিতে জর্ডানে কর্মরত হাজার হাজার প্রবাসী শ্রমিক রাস্তায় নেমেছেন। তাঁদের মধ্যে অন্তত দুই হাজার বাংলাদেশি। কয়েক দিন ধরে এই শ্রমিকেরা বিক্ষোভ করে যাচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কয়েকটি কারখানায় অভিযান চালিয়েছে, যাতে ২৫ থেকে ৩০ জন বাংলাদেশি আহত হয়েছেন। পটুয়াখালীর জলিলুর রহমান, পাবনার আলতাফ হোসেন, কুমিল্লার আফসারুল …