গাজীপুরে আ.লীগএকা শরিফুল হাসান চার সিটি করপোরেশন নির্বাচনের মতো গাজীপুরেও স্থানীয় সমস্যার চেয়ে জাতীয় বিষয়গুলোই বেশি গুরুত্ব পাচ্ছে। ফলে বিরোধী দলের সরকারবিরোধী প্রচারণা তুঙ্গে।এদিকে সদ্য অনুষ্ঠিত চার সিটি করপোরেশনে পরাজয়, প্রার্থী মনোননয়ন নিয়ে দ্বন্দ্ব ও নাটকীয়তা এবং বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থীর পক্ষে হেফাজতে ইসলাম, এমনকি ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টির নেতা-কর্মীদের সক্রিয় প্রচারণা আওয়ামী লীগকে বিপাকে …
শরিফুল হাসান টানা দুই দিনের বৃষ্টিতে টঙ্গীসহ গাজীপুরের বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। মহানগরের যেখানে-সেখানে আবর্জনার স্তূপ। অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে শিল্পকারখানা। সড়ক ও মহাসড়কগুলোর দুই পাশের বিশাল অংশজুড়ে রাখা হয়েছে গাড়ি। আর যানজট যেন নিত্যসঙ্গী। জলাবদ্ধতা, জঞ্জাল ও যানজটের এ মহাসংকট থেকে মুক্তি চান গাজীপুরবাসী। তাঁরা বলছেন, বছরের পর বছর এভাবে চললেও উন্নয়ন সেভাবে হয়নি। …
আ.লীগের পাশে নেই জাতীয় পার্টি শরিফুল হাসান অনেক চেষ্টার পরও গাজীপুরের সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টিকে পাশে পাচ্ছে না আওয়ামী লীগ। আর তাই ১৪ দল-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানের প্রচারকাজে মহাজোটের শরিক এই দলের নেতা-কর্মীদের দেখা যাচ্ছে না। উল্টো তাঁরা বিএনপি-সমর্থিত প্রার্থী এম এ মান্নানের পক্ষে প্রচারণায় নেমেছেন। তবে আওয়ামী লীগ দাবি করেছে, জাতীয় পার্টি …
২৯ কাউন্সিলরের ২২ জনই ব্যবসায়ী শরিফুল হাসান রাজশাহী সিটি করপোরেশনের নবনির্বাচিত ২৯ জন কাউন্সিলরের মধ্যে ২২ জনই ব্যবসায়ী। গতবারের যে ১০ জন কাউন্সিল পুনর্নির্বাচিত হয়েছেন, তাঁদের মধ্যেও নয়জন ব্যবসায়ী। একটি ওয়ার্ডের ফলাফল স্থগিত রাখা হয়েছে। এই ২৯ জন কাউন্সিলরের ১৩ জনই স্কুলের গণ্ডি পেরোতে পারেননি। তাঁদের মধ্যে নয়জন আবার শুধুই সাক্ষরজ্ঞানসম্পন্ন। তবে আশার কথা, নির্বাচিত …
শরিফুল হাসান আম আর আম। গাছে গাছে ঝুলছে কাঁচা-পাকা আম। রাস্তার দুই ধারে যত দূর চোখ যায়, কেবলই আমের বাগান। ইচ্ছা করলেই মাটিতে দাঁড়িয়ে, এমনকি শুয়ে-বসেও ছোঁয়া যায়। চাইলে দু-একটা পেড়ে খেতেও পারবেন। যাঁরা এই অভিজ্ঞতা নিতে চান, তাঁরা এখনই চলে যেতে পারেন চাঁপাইনবাবগঞ্জ কিংবা রাজশাহীর আমের বাগানে। প্রখর এই রোদেও ছায়াঘেরা বাগানগুলোতে পাবেন স্নিগ্ধ, …





