রিপোর্টিং

মামলা হয়, বিচার হয় না

শরিফুল হাসান দেশে মানব পাচার আইনে গত সাড়ে তিন বছরে দেড় হাজারের বেশি মামলা হয়েছে। আসামির সংখ্যা ছয় হাজারের বেশি। সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তি হয়েছে মাত্র আটটি মামলা। তবে কারও শাস্তি হয়নি।মানব পাচার আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে অভিযোগ গঠন এবং ১৮০ দিনের মধ্যে বিচার শেষ করার কথা। কিন্তু একটি মামলার ক্ষেত্রেও সেটি হয়নি। এই আইনে …

মানব পাচার

মালয়েশিয়ার বৈধ পথ সীমিত, অবৈধ অবারিত শরিফুল হাসান বাংলাদেশ থেকে বৈধভাবে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে যাওয়ার সুযোগ একেবারেই সীমিত। সাড়ে ১৪ লাখ লোক নিবন্ধন করেও যেতে পারছেন না। কিন্তু অবৈধভাবে যাওয়ার সুযোগ অবারিত। যাওয়ার আগে টাকা লাগে না, আবার কোনো রকমে পৌঁছালেই কাজ মিলছে—দালালদের এমন প্রলোভনে পা দিচ্ছে সহজ-সরল মানুষ।বাংলাদেশ থেকে সরকারিভাবে শ্রমিক নিতে (গভর্নমেন্ট টু …

বাছাই চলছে

সৌদিতে শিগগিরই ২০ হাজার নারীকর্মী যাবে শরিফুল হাসান রোজার আগেই সরকার সৌদি আরবে ২০ হাজার নারীকর্মী পাঠাবে। এ লক্ষ্যে সারা দেশে নারী গৃহকর্মী বাছাই করা হচ্ছে। এ তথ্য জানিয়ে সরকারি সূত্র বলছে, ৩০ মে পর্যন্ত দেশের ৪২টি জেলায় সৌদি আরবে নারী গৃহকর্মী বাছাই চলবে। জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয় এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে রিক্রুটিং এজেন্সিগুলো …

আটক ১৩৪২ বাংলাদেশি

শরিফুল হাসান মানব পাচারের শিকার হয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশে গত ১১ দিনে ১ হাজার ৩৪২ জন বাংলাদেশি আটক হয়েছেন। এর মধ্যে মালয়েশিয়ায় ৬৮৬ জন, ইন্দোনেশিয়ায় ৫১৮ জন ও থাইল্যান্ডে ১৩৮ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।উদ্ধার হওয়া ব্যক্তিদের বাইরে সাগরে ভাসছেন আরও প্রায় চার হাজার মানুষ। তবে তাঁদের মধ্যে কতজন বাংলাদেশি আছেন, সেটা নিশ্চিত …

প্রবাসীকল্যাণ ও পররাষ্ট্র দায় চাপাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওপর

কেউ ব্যর্থতার দায় নিচ্ছে না শরিফুল হাসান সমুদ্রপথে মানব পাচারের কোনো দায় নিতে রাজি নয় পররাষ্ট্র কিংবা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই দুই মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পাচার বন্ধের কাজটি করার দায়িত্ব স্বরাষ্ট্রের। কিন্তু তারা কাজটি করতে ব্যর্থ হয়েছে।মানব পাচার প্রতিরোধ ও দমনে ২০১২ সালে যে আইন করা …