রিপোর্টিং

নিষেধাজ্ঞা অমান্য করে চলা বাল্কহেড ধাক্কা দিল লঞ্চকে

মধ্যরাতে মেঘনায় আতঙ্ক শরিফুল হাসান শরীয়তপুরের নড়িয়া থেকে ছেড়ে আসা এমভি রেডসান-২ নামের লঞ্চটি মেঘনা নদী দিয়ে এগোচ্ছিল ঢাকার দিকে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তখন একটা। শীতের মধ্যরাতে লঞ্চের অধিকাংশ যাত্রী তখন ঘুমে। হঠাৎ প্রচণ্ড ধাক্কা ও বিকট শব্দে ঘুম ভাঙে তাঁদের। ঘটনা বুঝতে গিয়ে তাঁরা দেখলেন, বালু বহন করা বিপরীতমুখী একটি নৌযান (বাল্কহেড বা …

ঐতিহ্য হয়ে আছে দুই শ বছরের গির্জা

শরিফুল হাসান পুরোনো একটি গির্জা, যার চূড়ায় একটি ঘড়ি বসানো। দুই পাশে বেশ বড় গাছপালা। পুরান ঢাকার এমন একটি ছবি যে কাউকে মুগ্ধ করবে। ১৮৭২ সালে তোলা এই ছবি পাওয়া গেল ব্রিটিশ লাইব্রেরির ওয়েবসাইটে। তাতে বলা হয়েছে, নাম না-জানা এক আলোকচিত্রী ঢাকার সেন্ট থমাস চার্চের এই ছবি তুলেছিলেন। ১৯০৪ সালে ফ্রিৎজ ক্যাপও এই গির্জার ছবি …

এ বছর সবচেয়ে বেশি নারী কর্মী বিদেশ গেছেন

শরিফুল হাসান চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত বাংলাদেশ থেকে ১ লাখ ৮ হাজার ৭৬৯ জন নারী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করতে গেছেন। স্বাধীনতার পর এই সংখ্যা সর্বোচ্চ। পুরুষের পাশাপাশি এই নারীরাও এখন গড়ছেন দেশের অর্থনীতি। নারীর ক্ষমতায়নেও এটি এক অগ্রযাত্রা। সরকার বলছে, এখন আর নারী কর্মীদের বিদেশে যেতে কোনো খরচ হয় না। উল্টো …

বিশ্ব অভিবাসন দিবস আজ

বিদেশগামীদের অর্ধেকই অদক্ষ শ্রমিক শরিফুল হাসান জমি বিক্রি করে ১২ লাখ টাকা দালালদের হাতে তুলে দিয়ে রাজবাড়ীর ছেলে কবির খান মাস চারেক আগে যখন সৌদি আরবে পা রাখেন, তখন কোনো পেশাতেই তাঁর বিন্দুমাত্র দক্ষতা ছিল না। তাঁকে সৌদি আরবে পাঠানো হয়েছিল পরিচ্ছন্নতাকর্মীর চাকরি দেওয়ার নাম করে। গিয়ে দেখেন, তার জন্য কোনো চাকরি অপেক্ষা করছে না। …

মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত হোটেল ইন্টারকন্টিনেন্টাল

লেখা: শরিফুল হাসান সুরম্য ও বহুতল একটি ভবনের সামনে উচ্ছ্বসিত মানুষ। কয়েকজনের হাতে পতাকা। মহান মুক্তিযুদ্ধের বিজয় মুহূর্তের ছবিটি দেখলেই বোঝা যায়, এটি সে সময়ের ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টাল হোটেল। ফেসবুকে ঢাকার পুরোনো ছবির পেজ ‘ঢাকা: ফোর হানড্রেড ইয়ারস হিস্টোরি ইন ফটোগ্রাফি’র সূত্র ধরে ছবিটি পাওয়া গেল।মুক্তিযুদ্ধের সঙ্গে এই হোটেলটির নাম ওতপ্রোতভাবে জড়িত। এটি বাংলাদেশের প্রথম …