শরিফুল হাসান ভুয়া চাহিদাপত্র তৈরি করে প্রতারণার মাধ্যমে সৌদি আরবে লোক পাঠাচ্ছে বাংলাদেশের কয়েকটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে গত কয়েক মাসে কয়েক হাজার লোক সৌদি আরবে গেলেও তাঁরা কাজ পাননি। এসব কর্মী সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসে গিয়ে অভিযোগ জানান। এরপর দূতাবাস ঘটনার তদন্ত করে চাহিদাপত্র জালিয়াতির ঘটনা জানতে পারে।সৌদি আরবের বাংলাদেশ দূতাবাস এ …
শরিফুল হাসান মরিশাসে কর্মরত ছয় হাজার বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো ঠেকাতে উচ্চপর্যায়ের কূটনৈতিক তত্পরতা শুরু করেছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আশা করছেন, শেষ পর্যন্ত এই বাংলাদেশিরা মরিশাসে থাকতে পারবেন। তবে মরিশাসে থাকা বাংলাদেশি শ্রমিকেরা বলেছেন, দ্রুত যেন এ সমস্যার সমাধান করা হয়।মরিশাসে বর্তমানে প্রায় ১২ হাজার বাংলাদেশি কাজ করছেন। তঁদের বেশির ভাগই কাজ করেন …
শরিফুল হাসান মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবস্থান করছেন এমন চার হাজার বাংলাদেশিসহ মোট ১৭ হাজার প্রবাসী শ্রমিককে ফেরত পাঠিয়ে দেবে কুয়েত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর কুয়েত টাইমস-এ এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তার তথ্য অনুযায়ী, অবৈধ এসব শ্রমিকের ফেরার টিকিট কেনার জন্য …
শরিফুল হাসান সরবরাহ স্বাভাবিক। চাহিদা কমেছে। এর পরও হঠাত্ রাজধানীর বাজারে সব ধরনের চালের দাম কেজিতে তিন থেকে ছয় টাকা বেড়ে গেছে। কারণ হিসেবে সেই পুরোনো গল্প শোনাচ্ছেন ব্যবসায়ীরা। খুচরা ব্যবসায়ীরা দুষছেন পাইকারি ব্যবসায়ীদের, আর পাইকারি ব্যবসায়ীরা চালকল মালিকদের। চালকল মালিকেরা বলছেন, সাত-আট দিন চালকল বন্ধ থাকায় দাম বাড়াতে হয়েছে। কিন্তু তাঁরাই আবার স্বীকার করেছেন, …
শরিফুল হাসান ঘরে-মক্তবে কোরআন খতম। মসজিদে মসজিদে খতমে তারাবি। মুখে-মনে সাম্য-সংযম। মাঠে-ঘাটে-দপ্তরে নিত্যকাজের ইতি। হাট-বাজার-বিপণিবিতানে তরুণ-যুবার যাবতীয় উচ্ছ্বাস। প্রিয়জনের জন্য নতুন জামা-কাপড় কেনা। নাড়ির টানে বাড়ি ফেরা। সব আয়োজন যেন শেষ। বাকি শুধু একফালি চাঁদ।সরু সেই চাঁদের খোঁজে পশ্চিম আকাশ দেখবে আজ লক্ষ-কোটি চোখ। চোখ-চাঁদের মিলনে ভাঙবে আনন্দের বাঁধ। বার্তা রটবে, কাল সোমবার পবিত্র ঈদুল …





