রাজনীতি

জানুয়ারিতে কমিটির ইঙ্গিত, প্রাধান্য পাবে ছাত্রত্ব

প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে না শরিফুল হাসান প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কমিটি হচ্ছে না। তবে জানুয়ারি মাসেই নতুন কমিটি হবে বলে ইঙ্গিত পাওয়া গেছে। এই কমিটিতে বয়স নয়, প্রাধান্য দেওয়া হবে ছাত্রত্ব। আগামীকাল ১ জানুয়ারি উদ্যাপিত হবে ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী।ছাত্রদলের নেতা-কর্মীরা বলেছেন, বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে দুই বছর আগে। তাই তাঁরা আশা …

সরকারের ৩ বছর

অর্জন থাকলেও পুরোনো সমস্যাগুলো রয়ে গেছে শরিফুল হাসান জনশক্তি রপ্তানি খাতে মহাজোট সরকারের তিন বছরের সাফল্য-ব্যর্থতার চিত্রটি মিশ্র। এই সময় স্মার্ট কার্ডের প্রবর্তন, অনলাইনে নাম নিবন্ধনসহ বিভিন্ন প্রযুক্তিগত সুবিধার প্রচলন, প্রবাসীকল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা, প্রশিক্ষণসুবিধা সম্প্রসারণ ও বিদেশগামী নারী শ্রমিকের সংখ্যা বৃদ্ধির মতো অগ্রগতি হয়েছে।এ ছাড়া শ্রমিকদের স্বার্থ রক্ষায় জাতিসংঘ সনদে স্বাক্ষরসহ গত তিন বছরে বিদেশে …

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ২০১১

জনতার রায় আজ শরিফুল হাসান কে বেশি শক্তিশালী—নেতা না জনতা? কেমন জনপ্রতিনিধি চাই নারায়ণগঞ্জবাসীর—সন্ত্রাস-দুর্নীতি মামলার আসামি নাকি পরিচ্ছন্ন ব্যক্তি? নির্বাচন কমিশন কি পারবে তাদের সর্বশেষ নির্বাচনটি শান্তিপূর্ণ করতে?এমন অসংখ্য প্রশ্নের উত্তর মিলবে আজ রোববার। কারণ, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আজ ভোটের দিন। ১৬৩টি কেন্দ্রে সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত টানা ভোট দিয়ে সব প্রশ্নের …

স্বস্তি আর মুক্তির উচ্ছ্বাস এখন নারায়ণগঞ্জে

শরিফুল হাসান কখনো উদ্বেগ, কখনো উৎকণ্ঠা, কখনো উচ্ছ্বাস। এভাবেই গত একটি মাস কেটেছে নারায়ণগঞ্জবাসীর। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করেই ছিল এমন পরিস্থিতি।তবে সব উৎকণ্ঠা কেটে শেষ পর্যন্ত ভোটের উৎসব ছড়িয়েছে নারায়ণগঞ্জ। আর নির্বাচনের ফলাফলের পর পুরো শহরই যেন ভাসছে মুক্তির আনন্দে। একটি শহরের উচ্ছ্বাস, উৎকণ্ঠা, আনন্দ, উদ্বেগ—সবই বোঝা যায়, সেই শহরের মানুষের মুখচ্ছবিতে। আর …

জঙ্গি হামলার আশঙ্কা শামীমের

সময় কমছে, উত্তাপ বাড়ছে শরিফুল হাসান  শেষ মুহূর্তের প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ছুটছেন ভোটারদের বাড়ি বাড়ি। শোনাচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। করেছেন পাল্টাপাল্টি অভিযোগও। চলছে ভোটের হিসাব-নিকাশ। সব মিলিয়ে নারায়ণগঞ্জের সর্বত্র এখন ভোটের উত্তাপ।আগামী রোববার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। সময় যত কমছে, ভোটের উত্তাপও তত বাড়ছে।আলোচিত মেয়র পদপ্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তৈমুর …