তারুণ্য

শুক্রবারের বিশেষ

ঈদের ছুটিতে বেড়ানোর ধুম শরিফুল হাসান ঈদের লম্বা ছুটিতে স্ত্রী-সন্তানদের নিয়ে দার্জিলিংয়ের পাহাড়ে যাচ্ছেন চারুশিল্পী আরাফাত রুবেল। আর বন্ধুদের নিয়ে সিলেটে বেড়াতে যাচ্ছেন ইউসুফ আহমেদ।একটা সময় অবকাশ পেলেই পৈতৃক নিবাসে পরিবারের সঙ্গে সময় কাটাতে ছুটতেন লোকজন। এখন অনেকে ছুটি পেলেই পরিবার বা বন্ধুদের নিয়ে ছুটছেন বিভিন্ন অবকাশযাপন কেন্দ্রে। দুই ঈদে সেটা পরিণত হয় জনস্রোতে। পর্যটন-সংশ্লিষ্ট …

সুপর্ণার স্বপ্ন পূরণ

শরিফুল হাসান নয় মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ৩৫তম বিসিএসের লিখিত পরীক্ষা দিচ্ছিলেন। কিন্তু শেষ পরীক্ষার আগের দিন প্রসবব্যথা উঠল। রাতে নেওয়া হলো হাসপাতালে। ভোর সাড়ে চারটায় তাঁর কোলজুড়ে এল ছেলে। সকাল ১০টায় পরীক্ষা। হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে কেন্দ্রে গেলেন। তিন ঘণ্টা পরীক্ষা দিয়ে ক্লান্ত শরীরে ফিরলেন নবজাতকের কাছে।অদম্য সেই ইচ্ছাশক্তির জোরেই সুপর্ণা দে এখন বিসিএস ক্যাডার। …

বিসিএসে উত্তীর্ণ, তবু চাকরি হয়নি নন-ক্যাডারে

শরিফুল হাসান স্বপ্নের ক্যাডার পদের আশায় বিসিএস পরীক্ষা দেন তরুণেরা। কিন্তু পদস্বল্পতার কারণে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েও বেশির ভাগেরই নন-ক্যাডার পদেও চাকরি মেলে না। ২৮ থেকে ৩৩তম বিসিএসে উত্তীর্ণ এমন প্রায় ১৯ হাজার প্রার্থী প্রথম কিংবা দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার কোনো পদেই চাকরি পাননি। বঞ্চিত প্রার্থীরা বলছেন, দীর্ঘ প্রক্রিয়া ও মেধা যাচাইয়ের মাধ্যমে উত্তীর্ণ হয়েও চাকরি না …

তারুণ্যের সময় খেয়ে ফেলছে বিসিএস

শরিফুল হাসান বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চাকরিতে যোগদানের গেজেট। ৩৪তম বিসিএসের এই প্রক্রিয়া শেষ করতে সময় লেগেছে তিন বছর চার মাস। এর মধ্যে আড়াই বছর সময়ই নিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। বিসিএসের দীর্ঘসূত্রতার এটি একটি রেকর্ড।আবার মৌখিক পরীক্ষা শেষ হওয়ার প্রায় চার মাস হয়ে গেলেও এখনো ৩৫তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশিত হয়নি। এমনকি প্রথমবারের ফল স্থগিত করে …

গাছের জন্য পথসভা

শরিফুল হাসান এই ঢাকা শহরের বিভিন্ন এলাকায় একটি পুরোনো স্কুটার নিয়ে ঘুরে বেড়ান তিনি। স্কুটারটির সামনের গ্লাসে লেখা ‘পথসভা’। পেছনে একটি মাইক; আর একটি ব্যাগ থেকে বেরিয়ে আছে বেশ কয়েকটি গাছের চারা। স্কুটারের সামনে-পেছনে দুই দিকেই ফল আর ঔষধি গাছ নিয়ে নানা ধরনের লেখা।দেখে বেশ কৌতূহল হলো। পিছু নিয়ে দেখা গেল কারওয়ান বাজারেই থেমেছেন। এরপর …