তারুণ্য

বড় কর্মকর্তাদের নাম আসছে

শরিফুল হাসান সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জড়িত অভিযোগে বাংলাদেশ সরকারি প্রিন্টিং প্রেসের (জিপি প্রেস) সহকারী পরিচালক খন্দকার মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রংপুরের পুলিশ তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। এ ঘটনায় পিএসসির প্রশাসনিক কর্মকর্তা এম এ রউফ গ্রেপ্তার হয়েছেন বলে জানা গেছে।পুলিশ জানায়, সরকারি ছাপাখানা বিজি প্রেসের …

স্বাস্থ্য ক্যাডারে দেড় হাজার পদ শূন্য

নিয়োগ পাচ্ছেন না ৪৮০ চিকিৎসক শরিফুল হাসান অস্থায়ীভাবে (অ্যাডহক) সাড়ে তিন হাজার এবং ২৮তম বিসিএসের মাধ্যমে ৮০০ জনের নিয়োগ দেওয়ার পরও দেশে চিকিৎসকের দেড় হাজার পদ শূন্য আছে। অথচ ‘পদ নেই’ বলে ২৮তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ ৪৮০ জন চিকিৎসককে ক্যাডার পদে নিয়োগ দিচ্ছে না সরকার। অন্যদিকে নতুন কোটা সংরক্ষণ পদ্ধতির কারণে শূন্য রাখতে হচ্ছে স্বাস্থ্য …

২১৯০ জন নিয়োগ পাচ্ছেন, বাকিরা নন-ক্যাডারে

শরিফুল হাসান ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ দুই হাজার ১৯০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি)। তাঁদের মধ্যে পুরুষ এক হাজার ৫২০ জন এবং মহিলা ৬৭০ জন। ফলাফল জানতে এখানে ক্লিক করুনগতকাল বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ পরীক্ষায় মোট পাঁচ হাজার ১০৫ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। পিএসসি সূত্র জানায়, …

২৮তম বিসিএসে ১৩০০ পদ বাড়ছে, ফল আগামী মাসে

শরিফুল হাসান ২৮তম বিসিএসে প্রায় এক হাজার ৩০০টি পদ বাড়ছে। এক হাজার ৭২০টি শূন্য পদের জন্য পরীক্ষা নেওয়া হলেও এই সংখ্যা এখন তিন হাজার ১৬ হচ্ছে। এর মধ্যে সাধারণ ক্যাডারে পদের সংখ্যা হবে প্রায় সাড়ে সাত শ। আগে এই সংখ্যা ছিল পৌনে ছয় শ।সংস্থাপন মন্ত্রণালয় ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) একাধিক কর্মকর্তা পদ বৃদ্ধির বিষয়টি নিশ্চিত …

পিএসসিতে ৭২টি পদ শূন্য

শরিফুল হাসান বাংলাদেশ সরকারি কর্মকমিশন (পিএসসি) সচিবালয়ে উপপরিচালকের মোট পদ ১৯টি। কিন্তু নিয়মিত হিসেবে কর্মরত মাত্র চারজন। দুজন আছেন চলতি দায়িত্বে। তিনটি পদ শূন্য। বাকি ১০টি পদে বিভিন্ন দপ্তর থেকে প্রেষণে আনা কর্মকর্তাদের দিয়ে কাজ চলছে।পিএসসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদন অনুযায়ী কমিশনের প্র্রথম শ্রেণীর ২৩টি পদ শূন্য। এর মধ্যে সহকারী পরিচালকের ১১টি পদে নিয়োগের পরীক্ষার চূড়ান্ত …