জনশক্তি/প্রবাসী

এপ্রিলে জনশক্তি রপ্তানি ৩৫ হাজার ৬৪৭ জন

বেশি কর্মী গেছেন আরব আমিরাতে সিঙ্গাপুর ও লিবিয়ার বাজারও ভালো শরিফুল হাসান এ বছরের এপ্রিল মাসে ৩৫ হাজার ৬৪৭ জন কর্মী চাকরি নিয়ে বিদেশে গেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি গেছেন সংযুক্ত আরব আমিরাতে। এ সংখ্যা ১৮ হাজার ৬৫০। এ নিয়ে গত চার মাসে ৭৪ হাজার ৯২৫ জন কর্মী দেশটিতে গেলেন। সব মিলিয়ে গত চার মাসে …

বাংলাদেশের দূতাবাসগুলোর করুণ দশা

প্রবাসী বেড়েছে ৩৫ গুণ জনবল ২৮ বছর আগের শরিফুল হাসান ২০০৯ সালে বাংলাদেশ থেকে মোট ২২ হাজার ২২৪ জন নারী বিদেশে গেছেন। এর মধ্যে শুধু লেবাননেই গেছেন ১৩ হাজার ৬২ জন। কিন্তু সেখানে বাংলাদেশের দূতাবাস নেই। নেই শ্রম কর্মকর্তাও। ফলে লেবাননে নির্যাতিত প্রবাসী নারীরা বিপদে পড়লে সহায়তার জন্য কোথাও যেতে পারেন না।শুধু লেবাননেই নয়, বিশ্বের …

মধ্যপ্রাচ্যে শ্রমবাজার হারাচ্ছে বাংলাদেশ

শরিফুল হাসান বাংলাদেশের জনশক্তি রপ্তানির সবচেয়ে বড় বাজার সৌদি আরব। অথচ বর্তমান সরকারের ১৫ মাসে ওই দেশে গেছেন মাত্র ১৬ হাজার ৯২১ জন বাংলাদেশি কর্মী। একই সময়ে সেখান থেকে ফিরেছেন ৩১ হাজার ৩০৬ জন। আগের বছরগুলোতে গড়ে দেড় থেকে দুই লাখ লোক সৌদি আরবে গেছেন। জনশক্তি রপ্তানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সৌদি আরবে জনশক্তি রপ্তানি …

নির্দেশনা মানা হচ্ছে না, ক্ষুব্ধ তথ্য কমিশন

তথ্য ইউনিট চালু করেনি আড়াই হাজার এনজিও শরিফুল হাসান তথ্য অধিকার আইনের জন্য ওরাই আন্দোলন করেছিল। কিন্তু নিজেদের তথ্য দেওয়ার সময় যখন এল, তখন আর নির্দেশনা পালিত হলো না। বিষয়টি নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেছে তথ্য কমিশন নিজেই।জানা গেছে, প্রকল্প, উন্নয়নকাজসহ সার্বিক বিষয়ে যেকোনো তথ্য যেন সহজেই পাওয়া যায়, সে জন্য বেসরকারি সংস্থাগুলোকে (এনজিও) তথ্য …

বিদেশে পাঠানোর নামে প্রতারণা বছরে মাত্র দেড় হাজার অভিযোগ

শরিফুল হাসান বরিশালের এনামুল হক, চুয়াডাঙ্গার মোহাম্মদ সোহাগ, নওগাঁর দেলোয়ার হোসেন, টাঙ্গাইলের মনির হোসেন, মিরপুরের ফারুকসহ ২৪ জন কর্মী আরডেন্ট ইন্টারন্যাশনাল লিমিটেড নামের একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে মালয়েশিয়ায় গিয়ে প্রতারিত হন। তাঁরা দেশে ফিরে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোতে (বিএমইটি) অভিযোগ এবং ক্ষতিপূরণ দাবি করেন। অভিযোগটি পরে চলে যায় প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে। …