পথে পথে গ্রেপ্তার মৃত্যু হয়রানি শরিফুল হাসান মালয়েশিয়া, সৌদি আরব, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ; রোমানিয়া, ইতালি, গ্রিসসহ ইউরোপ; দক্ষিণ আফ্রিকা, মালদ্বীপসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর অবৈধভাবে লোক পাঠাচ্ছে দালালেরা। সরকারি হিসাবে বর্তমানে বিভিন্ন দেশে সাড়ে পাঁচ হাজার বাংলাদেশি কারাগারে আছেন। বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় অবৈধ বাংলাদেশিদের বৈধ করা হচ্ছে। এ সুযোগে মালয়েশিয়ায় ছাত্র ও পর্যটক …
শরিফুল হাসান বাংলাদেশ থেকে প্রতিবছর অন্তত এক লাখ লোক বিদেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছেন। অসাধু কিছু জনশক্তি রপ্তানিকারক, ট্রাভেল এজেন্সি এবং এই দুই প্রতিষ্ঠানের দালালেরা মোটা অঙ্কের টাকা নিয়ে ছাত্র, পর্যটক, ওমরাহ পালন ও ধর্মীয় পবিত্র স্থান জিয়ারতের নামে এসব লোককে বিদেশে পাঠাচ্ছে। আন্তর্জাতিক অভিবাসন আইনের চোখে এটা মানব পাচার। ফলে মানব পাচারের জন্য ঝুঁকিপূর্ণ …
শরিফুল হাসান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার জর্ডানে কর্মী পাঠানো নিয়ে শঙ্কা শুরু হয়েছে। নভেম্বর মাসে বাংলাদেশের ৫০০ চাহিদাপত্র বাতিল করেছে দেশটি। নতুন করে আর কোনো চাহিদাপত্র পাঠাচ্ছেও না। দেশটিতে জনশক্তি রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।জনশক্তি রপ্তানিকারক সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসল) কর্মকর্তারা বলছেন, কিছুদিন আগে আইন ভেঙে …
কাজ নেই, সাইপ্রাসে কষ্টে বাংলাদেশি ছাত্ররা শরিফুল হাসান ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া। পড়াশোনার বাইরে অতিরিক্ত সময়ে ভালো চাকরি। সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করে ২০-২৫ হাজার টাকা আয়। ইউরোপের যেকোনো দেশে যাওয়ার সুযোগ।ছাত্র পরামর্শকসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এমন সব প্রলোভন দেখিয়ে ছাত্র পাঠাচ্ছে সাইপ্রাসে। কিন্তু বাস্তবতা হলো, ক্ষুদ্র ইউরোপীয় দেশটিতে এখন কাজের সুযোগ নেই। ইউরোপজুড়ে মন্দার প্রভাব …
ফেরার অপেক্ষায় বিমানবন্দরে ১২৪ পুলিশ সদস্য শরিফুল হাসান গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনসাসা আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েক দিন ধরে ‘মানবেতর জীবনযাপন’ করছেন বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ১২৪ জন সদস্য। তাঁরা সবাই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হিসেবে জাতিসংঘের মিশনে গিয়েছিলেন। ১৪ দিন ধরে তাঁরা বিমানের জন্য অপেক্ষা করছেন।পুলিশ সদস্যরা টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন, পাকিস্তান এয়ারলাইনসের একটি বিমানে করে …





