জনশক্তি/প্রবাসী

অবদানে শীর্ষে, প্রাপ্তি শূন্য

শরিফুল হাসান বাংলাদেশে ৯০ হাজার ২৪০ কোটি ৮৫ লাখ টাকা বা ১১ হাজার ১৪৭ মিলিয়ন মার্কিন ডলার প্রবাসী-আয় (রেমিট্যান্স) এসেছে গত বছর। সরকারি হিসাবে এ অর্থ মোট জাতীয় আয়ের প্রায় ১১ শতাংশ, আর বেসরকারি তথ্য অনুযায়ী ১৪ শতাংশ। গত বছর আসা এই প্রবাসী-আয় ওই বছর পাওয়া বৈদেশিক সাহায্যের প্রায় সাড়ে ছয় গুণ এবং সরাসরি বিদেশি …

কৃষিকাজে অভিজ্ঞরাই শুরুতে মালয়েশিয়ায় যেতে পারবেন

শরিফুল হাসান মালয়েশিয়ায় সরকারিভাবে জনশক্তি রপ্তানির প্রথম ধাপে যাবেন কৃষিকাজে অভিজ্ঞ ৩০ হাজার কর্মী। তাঁরা কাজ করবেন বনায়ন (প্লান্টেশন) খাতে। মাসে তাঁদের ন্যূনতম বেতন হবে ৯০০ রিঙ্গিত (প্রায় ২৫ হাজার টাকা)। তাঁরা সব মিলিয়ে পাঁচ বছর সেখানে থাকার সুযোগ পাবেন।প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) সূত্রে এসব তথ্য …

সংযুক্ত আরব আমিরাতে জনশক্তি রপ্তানিতে বিপর্যয়

৩৩ হাজার থেকে কমে ৩৫১ শরিফুল হাসান বাংলাদেশ থেকে চলতি বছরের জানুয়ারি মাসে ৩৩ হাজার ৭৩ জন কর্মী সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) গিয়েছিলেন। জুলাই পর্যন্ত এই ধারাবাহিকতা অব্যাহত ছিল। কিন্তু সেপ্টেম্বরে গেছেন দুই হাজার ৩৩৭ জন। অক্টোবরে দাঁড়ায় ৩৫১ জনে এবং নভেম্বরে গেছেন ৩৫৫ জন।বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার ইউএইতে হঠাৎ জনশক্তি রপ্তানি বন্ধ হওয়াকে রপ্তানিকারকেরা …

জেলা কোটায় কর্মী যাবে মালয়েশিয়ায়

শরিফুল হাসান জনসংখ্যার ভিত্তিতে সারা দেশ থেকে কর্মী পাঠানো হবে মালয়েশিয়ায়। এর জন্য সরকারি চাকরির ক্ষেত্রে প্রযোজ্য জেলা কোটা অনুসরণ করা হবে। এতে দেশের সব জেলার আগ্রহী ব্যক্তিরা সমভাবে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। মালয়েশিয়ায় সরকারিভাবে কর্মী পাঠানোর বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে …

সাড়ে চার বছর লাশের জন্য অপেক্ষা

শরিফুল হাসান ভাগ্যের অন্বেষণে সৌদি আরবে গিয়ে ২০০৮ সালের ২৬ মার্চ মারা যান নজির মিয়া। এরপর পরিবারে নেমে আসে শোকের ছায়া। দরিদ্র নজিরের মা-বাবা ও স্ত্রী-সন্তানেরা অপেক্ষা করতে থাকেন লাশের জন্য। কিন্তু মাস গড়িয়ে বছর পেরোয়, লাশ আর আসে না। তবুও প্রতীক্ষার প্রহর গোনেন তাঁরা।হঠাৎ একদিন হবিগঞ্জ জেলা প্রশাসকের দপ্তর থেকে খোঁজ করা হয় নজিরের …