জনশক্তি/প্রবাসী

সরকারের ৫ বছর: জ ন শ ক্তি

প্রবাসী-আয় বাড়লেও প্রবাসীরা বঞ্চিতই শরিফুল হাসান অতীতের সব রেকর্ড ছাপিয়ে চলতি মাসের শেষ সপ্তায় বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত ১৭ বিলিয়ন ডলার বা এক হাজার সাত শ কোটি ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। বৈদেশিক মুদ্রার মজুতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রবাসীদের পাঠানো প্রবাসী-আয় বা রেমিট্যান্সের ওপর ভর করেই রিজার্ভ এই উচ্চতায় পৌঁছেছে। বিশ্বব্যাংকের হিসাবে, …

বিদেশি সাহায্য নেই, ছোট এনজিওগুলো সংকটে

শরিফুল হাসান অনুদান কমে যাওয়ায় বিদেশি সাহায্যপুষ্ট হাজার খানেক এনজিওর এখন কোনো কাজ নেই। এর মধ্যে অন্তত ৮০০ এনজিও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও নিবন্ধন নবায়ন করেনি।ফেডারেশন অব এনজিওস ইন বাংলাদেশের (এফএনবি) পরিচালক তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে দেখা যাচ্ছে, দাতারা ছোট এনজিওগুলোকে সরাসরি অনুদান দিচ্ছে না। তারা বড় এনজিওগুলোকে কিংবা এ-সম্পর্কিত …

যন্ত্রণার পর গ্রিসে বৈধতা পেলেন ৩৫ বাংলাদেশি

শরিফুল হাসান ভাগ্য ফেরাতে অবৈধভাবে গ্রিসে প্রবেশ। স্ট্রবেরির খামারে অমানবিক পরিশ্রমের পরও মিলত না বেতন। বকেয়া বেতনের দাবিতে আন্দোলনকারীদের ওপর মালিকপক্ষের গুলিবর্ষণে আহত হয়েছিলেন ৩৫ জন বাংলাদেশি কর্মী। এরপর শুরু হয়েছিল তাঁদের দুঃসহ যন্ত্রণার অনিশ্চিত জীবন।অবশেষে সেই অনিশ্চয়তার অবসান হয়েছে। গ্রিস সরকার ওই ৩৫ বাংলাদেশিকে বৈধতা দিয়েছে। ১২ অক্টোবর (শনিবার) তাঁদের হাতে বৈধভাবে গ্রিসে থাকার …

সাড়ে ১৪ লাখ নিবন্ধন বৃথা যেতে বসেছে

শরিফুল হাসান মালয়েশিয়ায় সরকারি পর্যায়ে কর্মী পাঠানোর জন্য সাড়ে ১৪ লাখ শ্রমিকের নিবন্ধন শেষ পর্যন্ত বৃথা যেতে বসেছে। বনায়ন খাতে করা এই তালিকা থেকে প্রথম দফায় ১০ হাজার কর্মী পাঠানোর কথা থাকলেও গত আট মাসে গেছেন মাত্র ৪৫৫ জন। বেসরকারি সংস্থাগুলোকে এই তালিকা থেকে লোক নিতে বলা হলেও তারা রাজি হয়নি। ওই নিবন্ধন কার্যক্রমে খরচ …

সাত বছরের মধ্যে এবারই সবচেয়ে কম শ্রমিক বিদেশে যাচ্ছেন সরকার বলছে সংখ্যা নয়, মানের দিকে নজর

জনশক্তি রপ্তানির দুঃসময় শরিফুল হাসান ২০১২ সালের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) বিদেশে গিয়েছিলেন তিন লাখ ৭৪ হাজার ৮৩৭ জন কর্মী। চলতি বছরের প্রথম ছয় মাসে এ সংখ্যা এক লাখ ৬৬ হাজার ৪৯৭ জন কমে জনশক্তি রপ্তানি হয়েছে দুই লাখ আট হাজার ৩৪০ জন। এ তথ্য জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) এবং প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের।সরকারি তথ্য …