গণমাধ্যমে

সুশাসনের ঘাটতি ভয়াবহ দুর্নীতি..

শরিফুল হাসান যদিও সুশাসনের ঘাটতি আছে, যদিও ভয়াবহ দুর্নীতি আছে তারপরেও কৃষি, প্রবাসী শ্রমিক আর পোশাক খাতের শক্ত অবস্থানের কারণে বাংলাদেশ আর্থিকভাবে শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়বে কী না জানি না! না পড়ার সম্ভাবনাই বেশি! তবে এর চেয়েও বড় বিপদ হলো, ধর্মান্ধতার দিকে, মৌলবাদের দিকে আমাদের যে ট্রেন চলছে সেই গতিপথে চলতে থাকলে ভবিষ্যত খুবই সংকটাপন্ন। …

শ্রীলঙ্কা ও পাকিস্তানের দুরাবস্থা !

শরিফুল হাসান শ্রীলঙ্কা ও পাকিস্তানের দিকে তাকান। রাজনীতিতে সামরিক বাহিনীর অতি নিয়ন্ত্রণ থাকলে কী হয় দেখুন পাকিস্তানে। দেশটির ৭৫ বছরের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী তাঁর পাঁচ বছরের মেয়াদ পূর্ণ করতে পারেননি। পাকিস্তানের দুরাবস্থা এই বার্তাই দেয় যে রাজনীতির নিয়ন্ত্রণ অন্য কারো হাতে যাওয়া উচিত নয়। অন্যদিকে শ্রীলঙ্কায় দেখুন। এক দশক আগেও শ্রীলঙ্কার অর্থনীতি ফুলে-ফেঁপে উঠছিল। আসছিল …

প্রবাসী ভাইবোনদের জন‍্য সুখবর!

শরিফুল হাসান বিদেশগামী ও প্রবাসী ভাইবোনদের জন‍্য সুখবর! এখন থেকে বিদেশ যাওয়ার আগে বা ঢাকায় ফেরার পর থাকার প্রয়োজন হলে মাত্র ২০০ টাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেই সরকারি বঙ্গবন্ধু ওয়েজ আর্নাস সেন্টারে রাতযাপন করতে পারবেন। এয়ারপোর্ট থেকে এই সেন্টারে যাওয়ার জন্য সব সময় গাড়ি অবস্থা থাকবে। সেন্টারের সেফ লকারে লাগেজসহ মূল্যবান মালামাল সংরক্ষণের ব্যবস্থা থাকবে। …

ব্র্যাকের ৫০ বছর পুর্তি !

শরিফুল হাসান আমার দুই পাশে যে দুজন মানুষকে দেখছেন তাদের গল্প আপনাদের মুগ্ধ করবে। দুজনেই মানুষের জন্য দারুণভাবে কাজ করে যাচ্ছেন। নয়ন ভাই ও ফাইরুজ আপা। দুইজনের সঙ্গেই আমার প্রথম যোগাযোগটা হয়েছিল সাংবাদিকতার সুবাদে। একজনের সঙ্গে একযুগেরও বেশি সময় আগে, আরেকজনের সঙ্গে আটবছর আগে। সৌভাগ্যবশত এই দুজনেই এখন আবার কাজের সূত্রে আমার সঙ্গে ঘনিষ্ঠ। একজন …

অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটাই কি অন্যায়?

শরিফুল হাসান এই শিরোনামে বছরখানেক আগে একটা কলাম লিখেছিলাম। তাতে বলেছিলাম, এই দেশে যেসব কর্মকর্তা-কর্মচারী দুর্নীতি-অন্যায়-অনিয়মের বিরুদ্ধে লড়েছেন, তাদের বেশিরভাগই চাকরিজীবনে পদে পদে নিগৃহীত হয়েছেন। এসব দেখে মনে হয়, দুর্নীতি করলে সমস্যা কিন্তু এই দুর্নীতি-অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা অন্যায়! দুদকের সদ্য চাকরিচ্যুত উপসহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন সেই তালিকায় সম্ভবত সর্বশেষ নাম। শরীফ উদ্দিনকে আমি …