রিপোর্টিং

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ছাত্রলীগের সংঘর্ষ

নেপথ্যে সেই টেন্ডারবাজ! শরিফুল হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে গত মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের নেপথ্যে শিক্ষা ভবন ও আশপাশের এলাকার টেন্ডারবাজির নিয়ন্ত্রণ। সংঘর্ষে ইন্ধন দিয়েছেন ওই টেন্ডারবাজির নিয়ন্ত্রক ওই হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম। তাঁকে কর্মী দিয়ে সহায়তা করতেন হল শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। …

প্রশ্নপত্র ফাঁস

সেই শহীদুল বিজি প্রেসে এসে অবরুদ্ধ, উদ্ধার করল পুলিশ শরিফুল হাসান সরকারি ছাপাখানা বিজি প্রেসের কম্পোজিটর শহীদুল ইসলাম ফকিরকে গ্রেপ্তার করা গেলেই প্রশ্নপত্র ফাঁসের পুরো চক্রের সন্ধান মিলবে। বেরিয়ে আসবে সব তথ্য। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের পর পুলিশ, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তারা এ কথাই বারবার বলেছেন। কিন্তু ঘটনার …

কলম্বো প্রসেসের ২১ সুপারিশ

বাধ্যবাধকতা না থাকায় বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ শরিফুল হাসান অভিবাসন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, সদ্য সমাপ্ত কলম্বো প্রসেস সম্মেলনের ২১ দফা সুপারিশ অভিবাসী কর্মীদের স্বার্থরক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ দলিল। কিন্তু সেগুলো মানার ব্যাপারে আইনগত বাধ্যবাধকতা না থাকায় এর বাস্তবায়নের বিষয়টি অনিশ্চিত। এ ছাড়া ঢাকা ঘোষণার সঙ্গে মিল রেখে আইন ও নীতিমালা করাও একটি বড় চ্যালেঞ্জ।চতুর্থ …

বেতন বাড়ানোর দাবি

জর্ডানে বাংলাদেশি ৪০০ কর্মীর খাবার সরবরাহ বন্ধ শরিফুল হাসান বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করায় জর্ডানের একটি তৈরি পোশাক কারখানার ৪০০ বাংলাদেশি কর্মীকে খাবার ও পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে কারখানা কর্তৃপক্ষ। আট দিন ধরে খাবার ও পানি না পেয়ে তাঁরা মানবেতর দিন কাটাচ্ছেন। ওই কর্মীরা অভিযোগ করেছেন, বাংলাদেশ দূতাবাসে বিষয়টি জানিয়েও কোনো সহায়তা তাঁরা পাচ্ছেন …

অভিবাসন সম্মেলন ‘কলম্বো প্রসেস’

ঢাকা বৈঠকে লিবিয়ার মতো জরুরি পরিস্থিতি গুরুত্ব পাবে শরিফুল হাসান সম্মানজনক ও নিরাপদ অভিবাসন, অভিবাসী শ্রমিকের মর্যাদা ও অধিকার এবং নারী অভিবাসনের মতো বিষয়গুলো গুরুত্ব পাবে এবারের মন্ত্রী পর্যায়ের কলম্বো প্রসেস সম্মেলনে। পাঁচ বছরের ব্যবধানে অভিবাসনবিষয়ক চতুর্থ এ সম্মেলন হচ্ছে ঢাকায়। মিসর বা লিবিয়ার মতো জরুরি পরিস্থিতি মোকাবিলার কর্মপন্থাও ঠিক করা হবে সম্মেলনে।বাংলাদেশে প্রথমবারের মতো …