রিপোর্টিং

চাঁদাবাজি ও জমির দখল বুঝিয়ে দেওয়া নিয়ে দ্বন্দ্ব

শরিফুল হাসান  ‘ছাত্রলীগ দিচ্ছে ডাক, সন্ত্রাসবাদ নিপাত যাক’। ‘শিক্ষা, শান্তি, প্রগতি ছাত্রলীগের মূল নীতি’। ‘সন্ত্রাসমুক্ত শিক্ষাঙ্গন গড়াই ছাত্রলীগের মূল লক্ষ্য’।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকলেই বিভিন্ন দেয়ালে লেখা এসব স্লোগান চোখে পড়বে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রাশেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্ঝর আলমের সৌজন্যে লেখা হয়েছে এ ধরনের স্লোগান। বিভিন্ন অনুষ্ঠান ও সমাবেশেও সন্ত্রাস নির্মূলের কথা বলেন …

ভ্রমণ ভিসায় মালয়েশিয়া যাওয়ার হিড়িক

বৈধ হওয়ার লোভে অবৈধ হওয়ার ফাঁদে শরিফুল হাসান মালয়েশিয়ায় বৈধ হওয়ার লোভে গিয়ে অবৈধ হওয়ার ফাঁদে পা দিচ্ছেন অনেকে। প্রতিদিনই কয়েক শ বাংলাদেশি ভ্রমণ ভিসায় মালয়েশিয়ায় গিয়ে কাজের জন্য থেকে যাচ্ছেন। কিন্তু ভিসার মেয়াদ ফুরালে তাঁরা গ্রেপ্তার হবেন। বৈধ জনশক্তি রপ্তানিতেও এর নেতিবাচক প্রভাব পড়বে।প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও বিমানবন্দর সূত্র এই মালয়েশিয়াগামী ঢলের কথা জানিয়েছেন। এই …

ইরাকে বাংলাদেশের শ্রমবাজার বন্ধ

দালালদের দৌরাত্ম্য ও দূতাবাসের ব্যর্থতা! শরিফুল হাসান বাংলাদেশের জন্য সম্ভাবনাময় শ্রমবাজার ইরাকে এখন জনশক্তি রপ্তানি বন্ধ। প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, গুটিকয়েক বাংলাদেশি দালালের অপকর্ম আর ইরাকে বাংলাদেশ দূতাবাসের ব্যর্থতায় শ্রমবাজারটি চালু হচ্ছে না। তবে ইরাকের বাংলাদেশ দূতাবাস ও দেশের জনশক্তি রপ্তানিকারকেরা আশা করছেন, দেশটির রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলেই সেখানে বাংলাদেশের শ্রমবাজার চালু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, …

রবীন্দ্রপ্রেমী সেজে দারাদের প্রতারণা

সাংস্কৃতিক কেন্দ্র নয়, এটি মসজিদ শরিফুল হাসান দারাদ আহমেদ। বিশ্বভারতী থেকে স্নাতকোত্তর। সেখানকার ছাত্র-সংসদের নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক। বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক। জাপান বিএনপির সভাপতি। এসব তাঁরই দাবি।তবে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দারাদ আহমেদের গ্রামের লোকজন জানান, দারাদ সপ্তম শ্রেণী পাস। আসল নাম বদরুল ইসলাম।এই দারাদই জাপান-বাংলাদেশ সাংস্কৃতিক কেন্দ্র তৈরির জন্য জাপানের কাযুও আজুমা …

ব্যান্ডদলের মাধ্যমে মালয়েশিয়ায় আদম পাচারের চেষ্টা!

শরিফুল হাসান জনপ্রিয় ব্যান্ডশিল্পী জেমসের মালয়েশিয়া সফরের মধ্য দিয়ে আদম পাচারের চেষ্টা করছে একটি চক্র। আজ শুক্রবার রাতে জেমসের মালয়েশিয়া সফরের কথা।এই সফরের জেমসের সাতজন সফরসঙ্গীর সঙ্গে আরও ১১ জন লোককে মালয়েশিয়ায় পাচারের জন্য ভিসা নেওয়া হয়েছে। এ জন্য সাড়ে ২৫ হাজার রিঙ্গিত (প্রায় সাড়ে ছয় লাখ টাকা) নেওয়া হয়েছে ওই ১১ জনের কাছ থেকে। …