রিপোর্টিং

শ্রমবাজারের নতুন সম্ভাবনা

বাংলাদেশ থেকে অবৈধভাবে লোক যাওয়া বন্ধ চায় ইরাক শরিফুল হাসান সম্ভাবনাময় ইরাকের শ্রমবাজার নিয়ে আবারও আশাবাদী হয়ে উঠছে বাংলাদেশ। তবে ইরাক সরকার সবার আগে ‘জিয়ারত’ ভিসায় (ভিজিট ভিসা) বা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে লোক পাঠানো বন্ধ দেখতে চায়। বাংলাদেশ সরকার এ ব্যাপারে ইরাককে সব ধরনের সহযোগিতা করার কথা বলেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং ইরাকের বাংলাদেশ …

আঙিনায় আশ্রয় নিলেন তারেক

শরিফুল হাসান  ঢাকা-মাওয়া-কাওরাকান্দি হয়ে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রাম। চেনা পথ। এই পথেই অসংখ্যবার ঢাকা থেকে বাড়ি ফিরেছেন তারেক মাসুদ। গতকাল বুধবারও এই পথেই ঢাকা থেকে মা, ভাইবোন, স্বজনদের সঙ্গে বাড়ি ফিরলেন। পার্থক্য শুধু—তিনি বেঁচে নেই; ফিরেছেন লাশ হয়ে।নানা রকম ফুলগাছের সন্নিবেশের জন্য বাড়ির উঠানটা খুব পছন্দ ছিল তারেকের। স্ত্রী ক্যাথরিন মাসুদও তাই ঠিক করলেন, …

জাপানে লোক পাঠানোর নামে চলছে প্রতারণা

শরিফুল হাসান বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে লোক নিয়ে তাদের উন্নত প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে জাপান। এ ব্যাপারে এখনো চূড়ান্ত কিছু হয়নি। কিন্তু এর আগেই জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো জাপানে লোক পাঠানোর নামে প্রতারণায় নেমেছে।অনুসন্ধানে জানা গেছে, জাপান ইন্টারন্যাশনাল ট্রেনিং কো-অপারেশন অর্গানাইজেশনের (জিটকো) মাধ্যমে জাপানে লোক পাঠানোর নামে প্রতারণায় নেমেছে ২৫টি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান …

অর্ধেকেরও বেশি এসেছে লিবিয়া থেকে

ছয় মাসে বিভিন্ন দেশ থেকে ফিরেছে ৬১ হাজার কর্মী শরিফুল হাসান চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৬১ হাজার কর্মী দেশে ফিরতে বাধ্য হয়েছেন। এদের মধ্যে প্রায় ৩৬ হাজার জনই ফিরেছেন লিবিয়া থেকে। যাদের বেশির ভাগ পাসপোর্ট ছাড়া কেবল আউটপাস সংগ্রহ করে দেশে ফেরেন।বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এবং জনশক্তি, …

মানতে নারাজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

মানবপাচার আইনের দুটি ধারার বিরোধিতা করছে বায়রা শরিফুল হাসান খসড়া মানবপাচার প্রতিরোধ আইনকে স্বাগত জানালেও দুটি ধারা নিয়ে জনশক্তি রপ্তানিকারকেরা আপত্তি তুলেছেন। তাঁরা বলছেন, এই দুটি ধারার কারণে দেশের জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হবে। তাঁরা দুটি ধারার পরিবর্তনের দাবি তুলেছেন। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে অযৌক্তিক বলছে। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন-২০১১-এর …