রিপোর্টিং

সরকারিভাবে জনশক্তি রপ্তানি

মালয়েশিয়ার ধীরগতি, হতাশ বাংলাদেশ শরিফুল হাসান বিদেশে যাওয়ার স্বপ্ন পূরণের আশা নিয়ে সরকারিভাবে মালয়েশিয়া যেতে নাম নিবন্ধন করেছিলেন সাড়ে ১৪ লাখ মানুষ। এঁদের মধ্যে প্রথম দফায় যাওয়ার জন্য লটারিতে নির্বাচিত হয়েছিলেন ১১ হাজার ৫৩৮ জন। সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার খোকা তালুকদার তাঁদের একজন। তখন তাঁর আশা ও উৎসাহের শেষ ছিল না। কিন্তু গত দেড় বছরেও মালয়েশিয়া …

মাওয়ায় লঞ্চডুবি

৬১ জন নিখোঁজ, লঞ্চ উদ্ধার অভিযান বন্ধ শরিফুল হাসান মুন্সিগঞ্জের মাওয়ায় পদ্মা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধারের কার্যক্রম গতকাল সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে। নদীর তলদেশে থাকা পিনাক-৬ নামের লঞ্চটির অবস্থান শনাক্ত না করে এবং ৬১ জন যাত্রী নিখোঁজ থাকা অবস্থায় আট দিন পর উদ্ধার অভিযান বন্ধ করা হলো।নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অভিযান বন্ধ করে দেওয়ার …

আরেকটি লাশ উদ্ধার, এখনো নিখোঁজ ৬১

লঞ্চ উদ্ধারে যুক্ত হয়েছে ‘কপ্পা’ শরিফুল হাসান  একে একে পেরিয়ে গেল ছয় দিন। তবুও মুন্সিগঞ্জের মাওয়ায় ডুবে যাওয়া লঞ্চটি এখনো উদ্ধার করা যায়নি। এমনকি লঞ্চটির অবস্থানও নিশ্চিত করতে পারেননি উদ্ধারকারীরা। ফলে লাশের জন্য স্বজনহারাদের অপেক্ষা কিছুতেই শেষ হচ্ছে না। এদিকে গত ছয় দিনে আধুনিক সব প্রযুক্তি কাজে লাগিয়ে ব্যর্থ হওয়ায় মুন্সিগঞ্জের লোকজন স্থানীয় ‘কপ্পা’ পদ্ধতিতে …

কর্মকর্তাদের কূটনৈতিক পাসপোর্ট নিয়ে দুই মন্ত্রণালয়ে টানাপোড়েন

১২ দূতাবাসে শ্রম শাখা চালু আটকে আছে শরিফুল হাসান সবকিছু চূড়ান্ত হওয়ার পরও বিদেশে ১২টি দূতাবাসে নতুন শ্রম শাখা চালু এবং এসব শাখায় কর্মকর্তাদের যোগদান আটকে আছে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, পররাষ্ট্র মন্ত্রণালয় ওই কর্মকর্তাদের কূটনৈতিক পাসপোর্ট না দেওয়ায় এই সংকট। বিষয়টি নিয়ে এই দুটি মন্ত্রণালয়ের মধ্যে দুই মাস ধরে টানাপোড়েন চলছে। সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর …

৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন শিগগির

২০০ নম্বরের প্রিলিমিনারি, লিখিত পরীক্ষার সিলেবাস বদলাচ্ছে শরিফুল হাসান ৩৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি হতে যাচ্ছে আগামী মাসে। তবে এবার প্রাথমিক বাছাই (প্রিলিমিনারি) পরীক্ষা হবে ২০০ নম্বরে। আগের মতোই নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে এ পরীক্ষা হলেও এবার লিখিত পরীক্ষা হবে নতুন সিলেবাসে।২০১৩ সালের ৭ ফেব্রুয়ারি সর্বশেষ ৩৪তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মকমিশন (পিএসসি)। দেড় বছরের …