শরিফুল হাসান ২৯তম বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও চাকরি পাননি কুমিল্লার আবদুল আউয়াল। তবে বিসিএস পরীক্ষায় প্রথম হওয়া বা চাকরি না পাওয়ার কারণ—কোনো কিছুই জানানো হয়নি তাঁকে। সরকারি কর্মকমিশনের (পিএসসি) বার্ষিক প্রতিবেদন থেকে তিনি তাঁর প্রথম হওয়ার তথ্যটি জানতে পারেন।এই সূত্রে অনুসন্ধানে নেমে জানা গেল, আউয়ালের ২৯তম বিসিএসের প্রার্থিতাই বাতিল করা হয়েছে এবং সরকারি চাকরিতে তাঁকে …
অভিজ্ঞ ১৭ কেবিন ক্রুকে চাকরি দেয়নি বিমান শরিফুল হাসান বিভিন্ন বেসরকারি এয়ারলাইনসে কর্মরত এবং পরবর্তী সময়ে বিমানে প্রশিক্ষণ নিয়ে সাময়িক চাকরি করা ১৭ জন কেবিন ক্রুকে চাকরি দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে প্রশিক্ষণে মেধাতালিকায় শীর্ষস্থানে থাকা ও ‘দক্ষতার’ জন্য বিমানের সনদপ্রাপ্ত ব্যক্তিরাও রয়েছেন। তাঁদের অভিযোগ, ঘুষ দিতে না পারায় তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।বিমানের একটি …
শিক্ষক-কর্মচারী নিয়োগে অনিয়ম শরিফুল হাসান নয়টি পদের বিপরীতে ২৯ শিক্ষক, দুটি পদের বিপরীতে ২৪ কর্মকর্তা এবং সাতটি পদের বিপরীতে ২২ কর্মচারী নিয়োগ করেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। উপাচার্য শাদাত উল্লাহ এবং তাঁকে ঘিরে রাখা একটি চক্র এই অনিয়মের সঙ্গে জড়িত বলে অভিযোগ উঠেছে।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এই নিয়োগ কেলেঙ্কারির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে।নিয়োগ-বাণিজ্য …
শরিফুল হাসান আকাশছোঁয়া দাম, বাজারেও সব সময় মিলছে না—এক দশক আগেও এমন ছিল ইলিশ মাছের অবস্থা। মেঘনা বা যমুনা তো দূরের কথা, খোদ পদ্মা নদীতেও ইলিশ নেই বলে হাহাকার উঠেছিল। কিন্তু গবেষকদের নির্দেশনা আর পরিকল্পিত একাধিক উদ্যোগ বাঙালির পাতে আবার ফিরিয়ে এনেছে ইলিশকে। মাত্র এক দশকে দেশে ইলিশের উৎপাদন বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।বাংলাদেশ মৎস্য গবেষণা …
এসিআর বিড়ম্বনায় সাত কর্মকর্তা শরিফুল হাসান ঊর্ধ্বতন কর্মকর্তা বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) না দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন বিসিএস ক্যাডারের সাত কর্মকর্তা। এসিআর না পাওয়ায় তাঁদের একজনের পদোন্নতি, তিনজনের সিনিয়র স্কেল পরীক্ষা ও তিনজনের স্থায়ী নিয়োগ আটকে আছে। ভুক্তভোগী ব্যক্তিরা হলেন আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম নিয়ন্ত্রক অনুপ কুমার সাহা, সহকারী নিয়ন্ত্রক খায়রুল আলম, …





