রিপোর্টিং

বিদেশে চাকরি

উচ্চ বেতনে চিকিৎসক নেবে মালদ্বীপ শরিফুল হাসান প্রকৃতিগত দিক থেকে মালদ্বীপের সৌন্দর্য অতুলনীয়। সেই মালদ্বীপ লাখ টাকারও বেশি বেতন দিয়ে বাংলাদেশ থেকে প্রায় এক শ চিকিৎসক নিতে চায়। সরকারিভাবে তাঁদের নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করবে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন একমাত্র সরকারি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড—বোয়েসল।মালদ্বীপের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে এই …

এ যেন বাংলাদেশের সঙ্গে পুতুলখেলা!

শরিফুল হাসান নয় মাস আগে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেওয়ার ঘোষণাটি এসেছিল মালয়েশিয়ার কাছ থেকে। দেশটির ট্রেড ইউনিয়নসহ সবাই এর বিরোধিতা করলেও সিদ্ধান্তে অনড় ছিল মালয়েশিয়া। অনুমোদন দিয়েছিল দেশটির মন্ত্রিসভাও। তবে এ বছরের ১৮ ফেব্রুয়ারি কর্মী নেওয়ার সেই সমঝোতা সইয়ের ১২ ঘণ্টার মধ্যেই দেশটি জানায়, এই মুহূর্তে তারা কোনো কর্মী নেবে না। গতকাল শনিবার …

৩৭তম বিসিএস

বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন যাঁদের শরিফুল হাসান সরকারি চাকরিতে সম্মান তো আগেই ছিল। এ বছর থেকে শতভাগ বেতনও বেড়েছে। কাজেই বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন এখন দেখতেই পারেন। আপনার জন্যই হয়তো দুয়ারে কড়া নাড়ছে ৩৭তম বিসিএস। ১ হাজার ২২৬টি শূন্য পদের জন্য ২৯ ফেব্রুয়ারি এই বিসিএসের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ৩১ মার্চ থেকে আবেদনপত্র নেওয়া শুরু হবে। …

মালয়েশিয়ায় চাকরির হাতছানি

শরিফুল হাসান বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় চাকরির দারুণ সুযোগ তৈরি হয়েছে। দেশটি বলছে, আগামী তিন বছরে বাংলাদেশ থেকে ১৫ লাখ কর্মী নেবে। যাঁরা কাজের জন্য মালয়েশিয়ায় যেতে চান, তাঁদের জন্য এটি দারুণ এক সুযোগ। এর আগে শুধু বনায়ন খাতে কর্মী নিলেও এবার সব খাতেই কর্মী নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটি। জনশক্তি রপ্তানিকারকেরা আশা করছেন, মালয়েশিয়ার বাজার পুরোদমে …

আজ দুই পক্ষে চুক্তি হচ্ছে

মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে আবারও অস্বচ্ছতা শরিফুল হাসান বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানো নিয়ে মন্ত্রণালয় ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। বায়রার অভিযোগ, সবার জন্য সমান সুযোগ সৃষ্টি না করে গুটি কয়েক প্রভাবশালী ব্যবসায়ীর হাতে পুরো ব্যবসা তুলে দেওয়া হচ্ছে।গত মঙ্গলবার সব সদস্যকে চিঠি দিয়ে ‘সিন্ডিকেট …